1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামের কালুরঘাট ফেরিঘাটে নৌকা থেকে পড়ে নিখোঁজ ১ জন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর

চট্টগ্রামের কালুরঘাট ফেরিঘাটে নৌকা থেকে পড়ে নিখোঁজ ১ জন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

চট্টগ্রামের কালুরঘাট ফেরিঘাটে নৌকা থেকে পড়ে এক যাত্রী নিখোঁজ হয়েছেন। কালুরঘাট মোহরা ফায়ার সার্ভিস উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

শনিবার ২২ জুন বিকাল সাড়ে ৫টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ রয়েছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক আশরাফ উদ্দিন কাজল (৪৮)। তিনি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের মরহুম মেজর হাবিবুর রহমানের ছেলে। উদ্ধার হওয়া যাত্রীর নাম নূর কাদের (৩৮)। তিনি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লার চরের ছবুর আহমদের ছেলে। প্রত্যক্ষদর্শী আবদুর শুক্কুর বলেন, ফেরিঘাটে নৌকায় যাত্রী তোলার সময় প্রবল স্রোতে নৌকাটি ফেরির সাথে ধাক্কা লেগে দুই যাত্রী নদীতে পড়ে যান। একজন উঠতে পারলেও অপরজন তলিয়ে গেছেন নদীতে। এখন ফেরি ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla