1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সীতাকুণ্ডে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন ২ লাখ টাকা বিল বাকী, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিলম্বিত হবে দূর্ঘটনায় - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর

সীতাকুণ্ডে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন ২ লাখ টাকা বিল বাকী, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিলম্বিত হবে দূর্ঘটনায়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

মোঃ জাহাঙ্গীর আলম

প্রায় ২ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ফায়ার সার্ভিস ষ্টেশনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে বাড়বকুণ্ড বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার বিকালে বিদ্যুৎ কর্মীরা ফায়ার সার্ভিসের লাইন বিচ্ছিন্ন করে দেয়। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন অফিস অন্ধকার হয়ে যায।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর যাবত বিদুৎ বিল পরিশোধ করা হয়নি কুমিরা ফায়ার সার্ভিসের। যে কারণে ১লক্ষ ৯৬ হাজার টাকা বকেয়া পাওনা বিদ্যুৎ বিল রয়েছে বিদ্যুৎ বিভাগ। বিষয়টি নিশ্চিত করে বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হক । তিনি বলেন, কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ১ লক্ষ ৯৬ হাজার টাকা বিদুৎ বিল বাকী। পরিশোধের জন্যে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু বকেয়া পরিশোধ করনি। তাই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, বকেয়া থাকায় স্টেশনের লাইন কেটে দিয়েছে। ফায়ার সার্ভিস একটি গুরুত্বপূর্ণ দপ্তর। বিদুৎ না থাকাটা বিপত গামী। বর্তমানে গুরুত্বপূর্ণ দপ্তরটি অন্ধকার। বিদুৎ না থাকায় গাড়িতে পানি ভর্তি করা করা যাচ্ছে না। ফলে কোথাও কোন ধরণের অগ্নিকান্ডের ঘটনা ঘটলে আমাদের বিলম্বিত হবে।
৪/৬/২০২৪

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla