1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আরো বাড়লো দিল্লির লকডাউন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আরো বাড়লো দিল্লির লকডাউন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৯ মে, ২০২১
  • ৫২৭ বার পড়া হয়েছে

 দিল্লিতে চলমান লকডাউনের মেয়াদ আরো একসপ্তাহ বাড়িয়েছে কেজরিওয়াল সরকার।আজ রবিবার (৯ মে) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।  আগামী ১৭ মে ভোর পাঁচটা পর্যন্ত বলবৎ থাকবে লকডাউনের বিধিনিষেধ। প্রতিবেদনে বলা হয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, করোনা সংক্রমণ সামান্য কমেছে। লকডাউন সম্প্রসারণের অর্থ শহরের সুরক্ষা নিশ্চিত করা। সংক্রমণের হার কমলেও লকডাউন বাড়াতে হবে।

মধ্য এপ্রিলে করোনা পজিটিভি হওয়ার রেট ছিল ৩৫ শতাংশ। এখন এটা ২৩ শতাংশে নেমেছে। তবে ডাক্তাররা বলছেন, এই হার খুবই উচ্চ। করোনার চেইন অফ ট্রান্সমিশন ভাঙতে হবে। বৃদ্ধিকৃত সময়সীমার ফলে এই সপ্তাহটি লকডাউনের চতুর্থ সপ্তাহ হবে।

কেজরিওয়াল বলেন, আমাদের চিকিৎসা পরি কাঠামোকে উন্নত করতে লকডাউনের সময়কে ব্যবহার করেছি। বিভিন্ন জায়গায় অক্সিজেন বেডের সংখ্যা বাড়ানোর কাজ করা হয়েছে। দিল্লিতে অক্সিজেনের পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা এখন হাসপাতাল থেকে জরুরি বার্তা বা আতঙ্কিত হয়ে ফোন পাচ্ছি না।

এখন পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২২ লক্ষ ৯৬ হাজার ৪১৪ জন। পাশাপাশি এ ভাইরাসে দেশটিতে মোট প্রাণ হারিয়েছেন ২ লাখ ৪২ হাজার ৩৬২ জন।

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla