1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় আগুনে পুড়লো উঠান মাঝির ৪৬ ঘর - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর

আনোয়ারায় আগুনে পুড়লো উঠান মাঝির ৪৬ ঘর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে
রানা সাত্তার, চট্টগ্রাম
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাটকে কেন্দ্র করে গড়ে ওঠে আশেপাশের বিস্তৃত এলাকা জুড়ে জেলে পল্লী।সেই  জেলে পল্লীতে অগ্নিকাণ্ডে ছোট বড় ৪৬  ঘর ভস্মীভূত হয়েছে।
 সোমবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে হঠাৎ এই  গ্রামের উজান মাঝির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
 আনোয়ারা ফায়ার সার্ভিসের লিডার মুজিবুর রহমান  বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুপুর দেড়টার থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ছোটবড় প্রায় ৪৬টি ঘর পুড়ে গেছে। মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে তিনি জানান।
তিনি আরো বলেন,ঘরগুলোতে জেলেদের ট্রলারের তেল, তেরপাল, আর জাল থাকায় আগুনের তীব্রতা বেশিই ছিল। পাশাপাশি বাতাসের কারণে আগুন তীব্রতা দ্রুত  ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীরা জানান,প্রায় কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। তাদের এখন আর কিছু করার নেই।দুবেলা দুমূঠো আয় করতো এইসব জাল,তেল,আসবাবপত্র দিয়ে।কাল থেকে না খেয়ে থাকতে হবে হয়ত অনেকের।এই রকম একটি অবস্থায় তারা বিত্তবান ও  প্রশাসনের সহযোগিতা আশা করছেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla