1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পটিয়া পৌরসভা এলাকায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে মতবিনিময় - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পটিয়া পৌরসভা এলাকায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে মতবিনিময়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

পৌর এলাকায় একটি বালিকা উচ্চ বিদ্যালয় ও কারিগরি,ভোকেশনাল বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে বিশিষ্টজনদের নিয়ে এক মতবিনিময় সভা  পৌরসভা হল রুমে অনুষ্ঠিত হয়।এই সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল। সভায় পৌরসভার অধীনে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়তে একটি কমিটি গঠন করা হয়েছে।

এতে পটিয়ার নবনির্বাচিত এমপি ও দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে প্রধান পৃষ্ঠপোষক, চবি সাবেক শিক্ষক ডক্টর কাজী আহমেদ নবীকে চেয়ারম্যান ও চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সদস্য করা হয়েছে বিদ্যালয়ের জন্য জমিদাতা আবু তাহের, ডক্টর ইমতিয়াস উদ্দিন, ব্যাংকার সোলাইমান, মোহাম্মদ মোস্তফা, ডক্টর মোহাম্মদ সুলাইমানকে। এতে বক্তব্য রাখেন বদিউল আলম, আব্দুল মন্নান চৌধুরী, আব্দুল জলিল, ডা. তাসলিমা নাসরিন, সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, আলমগীর আলম, এম এন এ নাছির, আমির হোসাইন প্রমুখ। সভায় মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, পৌরসভায় একটি যুগোপযোগী ও কল্যাণমূখী প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে যথাযথ ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla