1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মার্কিন বাণিজ্য বিভাগের প্রধান অর্থনীতিবিদ হলেন ভারতীয় বংশোদ্ভুত অরুন চ্যাটার্জি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মার্কিন বাণিজ্য বিভাগের প্রধান অর্থনীতিবিদ হলেন ভারতীয় বংশোদ্ভুত অরুন চ্যাটার্জি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৫৬৪ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে ক্রমশই বাড়ছে ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা। সে তালিকায় সর্বশেষ সংযোজন মার্কিন বাণিজ্য বিভাগের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত হওয়া অরুণ ‘রুনি’ চ্যাটার্জি।

গত মঙ্গলবার, ৪ মে, ২০২১, ভার্চুয়াল যোগাযোগ মাধ্যম লিঙ্কড ইন এ নিজের একাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে সবাইকে খবরটি দেন অরুণ।

উল্লেখ্য, অরুণ চ্যাটার্জি ইতোপূর্বে ওবামা প্রশাসনের হয়ে ‘হোয়াইট হাউজ কাউন্সিল অব ইকোনোমিক এডভাইজার’ -এ সিনিয়র অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

একই সঙ্গে তিনি নর্থ ক্যারোলিনায় অবস্থিত ডিউক ইউনিভার্সিটির আওতাভূক্ত ফুকুয়া স্কুল অব বিজনেসের একজন ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থনীতি, ব্যবস্থাপনা, রাজস্ব, আর্থিক সংস্থান নিয়ে বিশ্বের শীর্ষ জার্নাল গুলোয় তাঁর লিখা অসংখ্য নিবন্ধ প্রকাশিত হয়েছে।

চ্যাটার্জির উদ্ধৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, “নতুন দায়িত্বে চ্যাটার্জি এমন কোনো নীতি তৈরীর ব্যাপারে আগ্রহী, যা আমেরিকার উদ্যোক্তা এবং উদ্ভাবনের মধ্যে সেরা সমন্বয় ঘটাতে কার্যকর ভূমিকা রাখবে।”

অর্থনীতিতে নিজের গবেষণা এবং অবদান স্বরূপ ইতোমধ্যে তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁর মধ্যে উল্লেখযোগ্য, ২০১৭ সালে শিল্পোদ্যোগ নিয়ে বিশেষ গবেষণার স্বীকৃতি হিসেবে কাউফম্যান পুরস্কার, এস্পেন ইনস্টিটিউট থেকে রাইজিং স্টার পুরস্কার, আমেরিকান স্ট্র্যাট্রেজিক ম্যানেজমেন্ট সোসাইটি থেকে সেরা উদীয়মান স্কলার পুরস্কার।

নতুন কর্মস্থলে যোগদান করলেও অরুণ তাঁর একজন পুরোনো সহকর্মীকে পাশে পাবেন। সম্প্রতি ডিউক বিশ্ববিদ্যালয়েরই আরও একজন ফ্যাকাল্টি, ভারতীয় বংশোদ্ভুত আরতি রায় মার্কিন বাণিজ্য বিভাগের জেনারেল কাউন্সিলের সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভুতরা নিজেদের প্রতিভা, পরিশ্রম, সততা, একাগ্রতা এবং ন্যায়ের প্রতি অবিচলতার জন্য প্রশাসনে আস্থাভাজন হিসেবে পরিচিত।

গত মাসে মার্কিন বিচার বিভাগের সহযোগী এটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন ভারতীয় বংশোদ্ভুত ভানিতা গুপ্তা। চ্যাটার্জির নিয়োগের মাধ্যমে বাইডেন প্রশাসনের শীর্ষ পদগুলোয় প্রায় ২০ জন ভারতীয় বংশোদ্ভুতের নাম যুক্ত হলো।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla