1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মীর গ্রুপ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মীর আহমদ সওদাগর ইন্তেকাল করেছেন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মীর গ্রুপ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মীর আহমদ সওদাগর ইন্তেকাল করেছেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৫২৮ বার পড়া হয়েছে

 মীর গ্রুপের চেয়ারম্যান ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মীর আহমদ সওদাগর (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি পটিয়া উপজেলা জিরি ইউনিয়নের কৃতি সন্তান ।

শনিবার ২৭ জানুয়ারি সকাল ৮টা ১৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

বিশিষ্ট এই সমাজসেবক ধর্মপ্রাণ ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী ১৯৩৪ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের জিরি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আমছুর আলী এবং মাতা মরহুমা মরিয়ম খাতুন। শৈশব থেকেই তার মধ্যে ছিল প্রচণ্ড শিক্ষানুরাগ। তৎকালীন সময়ে পটিয়ার বৃহত্তর পশ্চিমাংশে শিক্ষা প্রতিষ্ঠান ছিল গুটি কয়েক। বিশেষ করে মুসলিম নারীদের শিক্ষায় অনগ্রসরতা তাঁকে ছোটবেলা থেকেই অনুভূতি তাঁকে এলাকার নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে উদ্যোগ গ্রহণে দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে।তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি খলিল মীর ডিগ্রি কলেজ, জিরি খলিল-মীর আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

পারিবারিক জীবনে তাঁর স্ত্রী নুরজাহান বেগম, চার পুত্র ও পাঁচ কন্যা।শনিবার মাগরিবের নামাজের পর পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মীরবাড়িতে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla