1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
স্বরাষ্ট্রমন্ত্রীকে হেফাজতের ৪ দাবি - পূর্ব বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রীকে হেফাজতের ৪ দাবি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৫ মে, ২০২১
  • ৫২১ বার পড়া হয়েছে

হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে ৬ সদস্যদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাতে হেফাজতে ইসলামের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৪ দফা দাবি দেন ।

হেফাজতের দাবিগুলো হলো:

১. হেফাজতের গণআন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে গ্রেফতার হওয়া আলেম ও সাধারণ মানুষকে দ্রুত মুক্তির ব্যবস্থা করা।

২. দেশব্যাপী গ্রেফতার অভিযান এখনও অব্যাহত রয়েছে। ফলে পবিত্র রমজান মাসে ইবাদত বন্দেগি করতে না পেরে অজানা আতঙ্কে দিন পার করছে মানুষজন। গ্রেফতার আতঙ্ক ও হয়রানি থেকে তাদের মুক্তি দেওয়া।

৩. ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে যে সব মামলা হয়েছিল, পূর্বের আলোচনা অনুযায়ী মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা করা ও

৪. দ্রুত কওমি মাদ্রাসা খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া।

জানা গেছে,  মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর হেফাজতে ইসলামের নেতারা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, ‘তারা লিখিত কিছু দাবি পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।’

এর আগে মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে প্রবেশ করেন তারা। সার্বিক বিষয় নিয়ে তারা মন্ত্রীর সাথে কথা বলেন।

সর্বশেষ গত রবিবার রাতেও হেফাজতের সাবেক দুই যুগ্ম মহাসচিব মাঈনুদ্দীন রুহী ও মুফতি ফয়জুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসায় সাক্ষাৎ করেছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla