1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গরীব জেলে মোজাম্মেলের জালে ‘২ কোটি টাকার’ ১৫৯টি কালো পোয়া - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

গরীব জেলে মোজাম্মেলের জালে ‘২ কোটি টাকার’ ১৫৯টি কালো পোয়া

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৩ বার পড়া হয়েছে

মহেশখালী প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীর এক জেলের জালে ধরা পড়েছে ১৫৯টি কালো পোয়া। মাছগুলোর দাম হাঁকানো হয়েছে ২ কোটি টাকা। ২২ ডিসেম্বর শুক্রবার মাছগুলো ধরা পড়ে উপজেলার ধলঘাটা গরীব জেলে মোজাম্মেলের জালে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু। তিনি বলেন, মোজাম্মেলের জালে ১৫৯টি কালো পোয়া ধরা পড়েছে। খুবই গরীব জেলে মোজাম্মেল। তার পরিবারের দিকে আল্লাহ চোখ তুলে তাকিয়েছে। এটা আল্লাহর নিয়ামত। শুনেছি মাছগুলোর দাম হাঁকানো হয়েছে ২ কোটি টাকা। কালো পোয়া যেহেতু খুবই দামি মাছ হয়তো দেড় কোটি টাকা হলে মাছগুলো বিক্রি করবেন মোজাম্মেল।

মহেশখালী উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, কালো পোয়া আকারভেদে দাম বেশি হতে পারে। এক কেজি সাইজের মাছের দাম হতে পারে ১ হাজার টাকা। তবে সাইজে ১০ কেজি বা এর বেশি দামটা অনেক বেশি হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla