1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির জরুরী সভা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির জরুরী সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৯ বার পড়া হয়েছে
৪ ডিসেম্বর আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির নিয়মিত সভা সিডিএ বালুর মাঠে আজ সোমবার (৪ডিসেম্বর) বিকেলে পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত অত্র একাডেমির উদ্যোগে মহান বিজয় দিবসে প্রদর্শনী ফুটবল ম্যাচ,বিজয় রেলী, শ্রদ্ধা নিবেদন, পথসভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপনে প্রস্তুতি সভা ও একাডেমির অনুর্ধ-১৫ ফুটবল টিম গঠনে খেলোয়াড় বাছাই, ৩য় বিভাগ ফুটবল লীগ, শীত কালীন ঘরোয়া ফুটবল লিগ আয়োজনে সিদ্ধান্ত নিয়েছে। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা কোচ,সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, পরিচালক সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার, ক্লাবের সদস্য ও টিম্বার মোঃ ওমর ফারুক, প্রাক্তন ফুটবলার মোঃ মোস্তাফিজুর রহমান, একাডেমির কার্য্য নির্বাহী সদস্য মোঃ আব্দুল মালেক,মাঠ সমন্বয়কারী ও ক্লাবের সদস্য মোঃ আমির হোসেন খন্দকার, সদস্য মোঃ আব্দুর নূর পংকু সহ একাডেমির নিয়মিত সদস্য ফুটবলার গণ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন উপ কমিটির দায়িত্বশীলদের সমন্বয় করে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন এবং নতুন সদস্য ভর্তি ও মাসিক ফি বৃদ্ধি করতে বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ১৪ ডিসেম্বর সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla