1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
অন্য লিঙ্গের রানি রংপুর ৩ আসন থেকে এমপি হতে চান - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

অন্য লিঙ্গের রানি রংপুর ৩ আসন থেকে এমপি হতে চান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩৫ বার পড়া হয়েছে

 দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন অন্য লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। বৃহস্পতিবার দুপুর ১টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি।

আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি এই জনগোষ্ঠীর জন্য কাজ করছেন। এছাড়া বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষ সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন।
আনোয়ারা ইসলাম রানী বলেন, সবক্ষেত্রে রংপুর একটি অবহেলিত অঞ্চল। দেশের উন্নয়নমূলক মহাপরিকল্পনাগুলো থেকে আমাদের রংপুর বরাবরই বঞ্চিত। কারণ এখানে নেতৃত্ব দেওয়ার মতো নেতা নেই। যার কারণে নির্বাচন করে আমি নেতৃত্বে আসতে চাই।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি রংপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সমর্থন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি উন্নয়নের জন্য আন্দোলন করবো।

রানীর মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মমিনুল আলম। তিনি বলেন, এবার রংপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৯ হাজার ৯৭০ জন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla