1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কারো বাধায় আর নির্বাচনের ট্রেন থামবে না-ওবায়দুল কাদের - পূর্ব বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  জসিম উদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের বাজেট বিবৃতি সিডিএ’র চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন  মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার  চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সিএমপির তিন পুলিশ পরিদর্শককে বদলি

কারো বাধায় আর নির্বাচনের ট্রেন থামবে না-ওবায়দুল কাদের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের ট্রেন চলছে। কারো বাধায় কোথাও আর থামবে না। গন্তব্যে পৌঁছানো পর্যন্ত এই ট্রেন চলবে। যত বাধাই দেওয়া হউক, কেউ এই ট্রেন থামাতে পারবে না। নির্বাচন হবে।

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর বহু দেশে নির্বাচন হয়। এর মধ্যে ইউরোপ, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকারসহ অনেক দেশের নির্বাচন অনেক সময় বিরোধী দলের অনুপস্থিতে হয়। কিন্তু সেইসব নির্বাচনকে কেউ অবৈধ মনে করে না। কারণ, যেই নির্বাচনে জনগণ ভোট দিতে আসে, জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়। সেখানে দু-একটা দল নির্বাচনে না এলে নির্বাচন অবৈধ হয়ে যাবে বা অংশগ্রহণমূলক হবে না—এটা মনে করার কোনো কারণ নেই। ৩০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে, এটা একটা বিরাট সাফল্য। এ ছাড়া বিএনপিরও অনেকে নির্বাচনে অংশ নিচ্ছেন, আমি কয়জনের নাম বলব… অনেক দিন পর নির্বাচন ঘিরে একটা উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।

তিনি বলেন, ইফতেখারুজ্জামান সাহেব ও বদিউল আলম মজুমদার তারা দিনরাত অবিরাম অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কথা বলছে। এ পর্যন্ত যে ২৭৩টি গাড়িতে আগুন জ্বালানো হয়েছে, সেটা নিয়ে তো তারা কথা বলেন না। প্রতিদিন হরতাল-অবরোধের নাম বাস ভাঙচুর হচ্ছে, এ নিয়ে তারা কোনো কথা বলে না। যারা নির্বাচনকে বাধা দিচ্ছে, সে বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই।

ওবায়দুল কাদের বলেন, একাত্তরের বিজয়ের চেতনা ধারণা করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে সুসংহত করার পথে প্রধান অন্তরায় সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ। এসবের বিরুদ্ধে আমরা আপসহীনভাবে লড়াই চালিয়ে যাচ্ছি।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla