1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বেনাপোলে স্বর্ণ কেলেঙ্কারিতে অপহৃত সুমন হত্যায় ৩ খলনায়ক গ্রেফতার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বেনাপোলে স্বর্ণ কেলেঙ্কারিতে অপহৃত সুমন হত্যায় ৩ খলনায়ক গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৩৪৬ বার পড়া হয়েছে
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলে স্বর্ণ কেলেঙ্কারীর ঘটনায় অপহৃত ওমর ফারুক ওরফে সুমন (২৬)কে হত্যায় জড়িত ৩ খলনায়ককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার ১৬ নভেম্বর রাত সাড়ে ৯টার সময় ঢাকার কোতয়ালী থানার শাখারী বাজার এলাকায় ডিবি’র চৌকস অফিসার এসআই মুরাদ হোসেন এর নেতৃত্বে  অভিযান পরিচালনা করে। এসময় ঘটনায় জড়িত ৩ জনকে সিসিটিভিতে প্রাপ্ত ফুটেজ দেখে ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
যশোর জেলা গোয়েন্দা পুলিশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণ চোরাকারবারীদের ২৫টি বার অনুমান ৩ কেজি স্বর্ণ খোয়া যাওয়ায় স্বর্ণ চোরাকারবারী চক্রের হোতা পৌর কমিশনার কামাল গং ভিকটিম সুমনকে সন্দেহজনক আটক করে মারধর করে। তাদের অপচেষ্টায় স্বর্ণ না পেয়ে তাকে হত্যা করে এবং লাশ মাগুরা সদর থানাধীন রামনগর এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়।
গ্রেফতারকৃত আসামী ৩জন হলো- ১। ডালিম কুমার দাস (৩৩), পিং সুনিল চন্দ্র দাস, সাং-আলিকামুড়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, ২। অঞ্জন নিয়োগি (৪৯), পিং-ঠাকুরদাস নিয়োগি, সাং-রসুলপুর, থানা-দেবিদার, জেলা-কুমিল্লা, ৩। রিয়াজ হোসেন (৩৮), পিং-দৌলত মুন্সি, সাং-বাঁশবাড়িয়া, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর স্বর্ণ চোরাকারবারী চক্রের হোতা কামাল গং কর্তৃক বেনাপোল থেকে ওমর ফারুক ওরফে সুমনকে অপহরণ পূর্বক হত্যার ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় মাঠে নামে ডিবি।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla