1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এখন আর সংলাপের কোনো সুযোগ নেই - ওবায়দুল কাদের - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

এখন আর সংলাপের কোনো সুযোগ নেই – ওবায়দুল কাদের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে

সংলাপের সুযোগ শেষ, এখন আর সংলাপ নিয়ে চিন্তা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার ১৫ নভেম্বর বেলা ১১টায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির যদি এজ হুল বা তারা কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না। এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।

বিএনপি যদি শর্তগুলো প্রত্যাহার করে, আপনারা কি চিন্তা করবেন– সংলাপ করবেন কি করবেন না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা নিয়ে এখন আর চিন্তা নেই। সেটা আগে ছিল, সে সময় চলে গেছে।

তাহলে কী সংলাপ হচ্ছে না– এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সে কথা আমি কীভাবে বলব? কোনো পলিটিকাল পার্টি কোনোদিনও এভাবে, কোনো ডেমোক্রেটিক পলিটিকাল পার্টি যারা ডেমোক্রেসির প্র্যাকটিস করে, তারা সংলাপ চায় না– এমন কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আছে। আজ ইলেকশনের ডেট ডিক্লেয়ার হচ্ছে, আপনি সংলাপ করবেন কবে, আমি সে কথা বলছি।

তাহলে বর্তমান পরিস্থিতিতে আপনি বলছেন সংলাপ সম্ভব নয়– এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, এখন আর সংলাপের কোনো সুযোগ নেই।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla