1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
প্রথম নারী হিসেবে লিসা ফ্রাঞ্চেত্তি বসলেন মার্কিন নৌবাহিনীর শীর্ষপদে - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

প্রথম নারী হিসেবে লিসা ফ্রাঞ্চেত্তি বসলেন মার্কিন নৌবাহিনীর শীর্ষপদে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৪৫৪ বার পড়া হয়েছে

ডয়চে ভেলে

মার্কিন সেনেট লিসাকে দেশটির নৌ-বাহিনীর প্রধান করার সিদ্ধান্ত অনুমোদন করেছে।  তিনিই মার্কিন ইতিহাসে প্রথম নারী, যিনি জয়েন্ট চিফস অফ স্টাফ হিসেবে কাজ করবেন। তাকে চিফ অফ নেভাল স্টাফ করার জন্য সেনেটে ভোটাভুটি হয়। লিসার পক্ষে ৯৫টি ও বিপক্ষে একটি ভোট পড়ে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জুলাই মাসে লিসাকে নৌ-বাহিনীর প্রধান করতে চেয়েছিলেন। কিন্তু তার ও সেনাবাহিনীর আরও বেশ কয়েকজনের পদোন্নতির বিষয়টি আটকে যায়।

রিপাবলিকান সেনেটর টমি টিউবারভিলের আপত্তির জন্যই এতদিন তা থেমে ছিল। গর্ভপাতের ক্ষেত্রে সেনা সদস্যদের ট্রাভেল নীতি নিয়ে টমির আপত্তি ছিল।

গত বছর সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। তারা জানিয়ে দেয়, গর্ভপাত হলো সাংবাধানিক অধিকার। তাই সেনা-সদস্যরা কোনো রাজ্যের বাইরে গিয়ে গর্ভপাত করাতে পারবেন। পেন্টাগন তার খরচ দেবে।

যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যেই গর্ভপাত করা নিয়ে কড়াকড়ি আছে। পেন্টাগনের মত ছিল, কোনো সেনা-সদস্যকে কোনো রাজ্যে কাজের জন্য থাকতে হতে পারে। কিন্তু অন্য রাজ্যে গিয়ে গর্ভপাত করানোর অধিকার তার আছে।

লিসার নৌ-বাহিনীতে ৩৮ বছরের অভিজ্ঞতা আছে। তিনি প্রায় সব পর্যায়ে কম্যান্ডার ছিলেন। তিনিই দ্বিতীয় নারী যাকে ফোর স্টার অ্যাডমিরাল করা হয়েছিল।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla