1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বঙ্গবন্ধু টানেল সম্বলিত ৫০ টাকার নতুন স্মারক নোট - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বঙ্গবন্ধু টানেল সম্বলিত ৫০ টাকার নতুন স্মারক নোট

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৮ অক্টোবর) টানলের উদ্বোধনী অনুষ্ঠানে এ স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন।

বুধবার (২৫ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক একটি ৫০ টাকা মূল্যমান স্মারক নোট মুদ্রণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ অক্টোবর বেলা ১১টায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন। এরপর রবিবার (২৯ অক্টোবর) হতে উক্ত স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের পাশাপাশি চট্টগ্রাম অফিসে এবং পরে অন্যান্য শাখা অফিস ও টাকা জাদুঘর হতে পাওয়া যাবে।

নতুন মুদ্রিত ৫০ টাকার স্মারক নোট এর ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য  

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ১৩০ মিমি x ৬০  মিমি পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বামপাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রতিকৃতি এবং ডানপাশে টানেলের সম্মুখ অংশের ছবি সংযোজন করা হয়েছে। নোটের পেছনভাগে টানেলের ভেতরের অংশের অপর একটি ছবি সংযোজন করা হয়েছে। নোটের সম্মুখভাগে শিরোনাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল/সংযোগে নতুন সম্ভাবনা’ এবং পেছনভাগে ‘BANGABANDHU SHEIKH MUJIBUR RAHMAN TUNNEL/Connectivity Creates Opportunities’ মুদ্রিত রয়েছে।

নোটের সম্মুখভাগের ওপরে বামকোণে স্মারক নোটের মূল্যমান বাংলায় ‘৫০’, নিচে ডানকোণে মূল্যমান ইংরেজিতে ‘50′, এবং নিচে সিরিজ ও সিরিয়াল নম্বরের ডানে ‘পঞ্চাশ টাকা’, ‘বিনিময়যোগ্য নয়’ লেখা রয়েছে। নোটের পেছনভাগের ওপরে বামকোণে মূল্যমান বাংলায় ‘৫০’, নিচে ডানকোণে মূল্যমান ইংরেজিতে ‘50′,  ওপরে ডানকোণে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ও ‘FIFTY TAKA’ এবং নিচে বামকোণে ‘BANGLADESH BANK’, ‌‌‌‘COMMEMORATIVE NOTE’ লেখা রয়েছে।

১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত ৫০ টাকা মূল্যমান স্মারক নোটটির সম্মুখভাগে প্রধানমন্ত্রীর প্রতিকৃতির ডানে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে এবং নোটের ডানদিকে জলছাপ হিসেবে ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’, ‘৫০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত রয়েছে। এ ছাড়া নোটের উভয় পাশে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে।

৫০ টাকা অভিহিত মূল্যের স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সম্বলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধুমাত্র খামসহ স্মারক নোটটির মূল্য ৫০ টাকা এবং ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে  ১০০ টাকা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla