1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শর্ত প্রত্যাহার করলে বিএনপির সঙ্গে সংলাপ: ওবায়দুল কাদের - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শর্ত প্রত্যাহার করলে বিএনপির সঙ্গে সংলাপ: ওবায়দুল কাদের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

বিএনপি যে চারটি শর্ত দিয়েছে সেগুলো প্রত্যাহার করা হলে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিষয়টি তুলে ধরেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিকে আগে শর্ত প্রত্যাহার করতে হবে। আর শর্তযুক্ত সংলাপে আওয়ামী লীগের আগ্রহ নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপি যদি শর্ত প্রত্যাহার করে তখন আমরা চিন্তাভাবনা করে দেখব। নির্বাচন হবে সংবিধান অনুসারে।’

প্রধানমন্ত্রীর পদত্যাগ,তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনের পদত্যাগে যে দাবি বিএনপি করেছে, তা বাস্তবায়ন অসম্ভব। প্রধানমন্ত্রী যদি মনে করেন, নির্বাচনকালীন সরকার দেয়া দরকার সেটা তার এখতিয়ার বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রীর পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ যে চারটি শর্ত দিয়েছে বিএনপি। সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে এই শর্তগুলো দেয় দলটি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla