1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
স্যামসাং ড্রায়ারে ২০,০০০ টাকা ক্যাশব্যাক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

স্যামসাং ড্রায়ারে ২০,০০০ টাকা ক্যাশব্যাক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে

 বিদ্যুৎসাশ্রয়ী হিট পাম্প প্রযুক্তির সাহায্যে মাত্র ৩৫ মিনিটেই শুকাবে কাপড়

 ড্রায়ার ক্রয়ের ক্ষেত্রে ক্যাশব্যাকের ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ। এর ফলে  স্যামসাংয়ের ৯ কেজির ফ্রন্ট লোডিং ড্রায়ারে (ডিভি৯০টি৫) ২০,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। ড্রায়ারটির সর্বোচ্চ খুচরা মূল্য ৭৪,৯০০ টাকা।

এই ড্রায়ারটিতে হিট পাম্প প্রযুক্তির সাথে রয়েছে এ+++ এনার্জি এফিশিয়েন্সি ফিচার। বাতাস গরম করতে বিদ্যুতের পরিবর্তে ‘রেফ্রিজারেন্ট’ ব্যবহার করা ও বিদ্যুৎ অপচয় কমাতে উষ্ণ বাতাস পুনর্ব্যবহার করায় ড্রায়ারটিকে এ+++ এনার্জি-রেটিং দেয়া হয়েছে। এছাড়াও, এর হিট পাম্প প্রযুক্তি বিদ্যুৎসাশ্রয়ী, খরচসাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যদায়কভাবে কাপড় শুকানো নিশ্চিত করে। এছাড়া, ড্রায়ারটিতে কুইক ড্রাই ৩৫’ সাইকেল ব্যবহার করা হয়েছে, যা ১ কেজি পরিমাণ কাপড়কে মাত্র ৩৫ মিনিটে শুকিয়ে পরিধান উপযোগী করতে সক্ষম।

এ অফারটি বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকসের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “কাপড় শুকানোর সকল সমস্যার সমাধান হতে পারে ড্রায়ার মেশিন। এই অফারের মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত আবহাওয়াজনিত পরিস্থিতিতে আরও বেশি মানুষ ড্রায়ারের সুবিধা উপভোগ করতে পারবেন বলে আমরা আশাবাদী।”

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla