1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ইইউ পর্যবেক্ষক না আসলেও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রভাব পড়বে না-শাহরিয়ার আলম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ইইউ পর্যবেক্ষক না আসলেও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রভাব পড়বে না-শাহরিয়ার আলম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৫ বার পড়া হয়েছে

আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক আসা না আসাতে বাংলাদেশের নির্বাচন আয়োজন ও নির্বাচনের গহণযোগ্যতা নিয়ে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পরারাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ-ভিয়েতনাম কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

আসন্ন জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক না পাঠানোর বিষয়টি সামনে এনে এ সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমি তো এ ব্যাপারে এখনও  কিছুই জানি না। অফিসে সকাল থেকে ছিলাম। তবে কোনো কিছু আসলে জানিয়ে দেয়া হবে।

ইউরোপীয় ইউনিয়ন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনও কিছু জানানো হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানায়নি ইউরোপীয় ইউনিয়ন। যে মুহূর্তে জানানো হবে, আপনাদের জানিয়ে দেয়া হবে।

নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার বিষয় সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমরা পাইনি তো। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের যোগাযোগ আর আমাদের যোগাযোগ মানে সরকারের অংশ হিসেবে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। নির্বাচন কমিশনকে জানিয়ে থাকলে তারা এখনও আমাদের এ বিষয়ে কিছু জানায়নি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla