1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠি জেলা যুবলীগের কমিটিতে নতুন মোড় জাকির আহ্বায়ক মিলন যুগ্ম আহ্বায়ক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠি জেলা যুবলীগের কমিটিতে নতুন মোড় জাকির আহ্বায়ক মিলন যুগ্ম আহ্বায়ক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৯ বার পড়া হয়েছে
 ঝালকাঠি প্রতিনিধি
স্বাধীনতার পর থেকে আহবায়ক কমিটি দিয়ে চলছে ঝালকাঠি জেলা যুবলীগের কমিটি। বেশ কয়েকবার সম্মেলন প্রস্তত কমিটি ও স্বল্প মেয়াদে কমিটি অনুমোধন দিয়ে থাকলেও বছরের পর বছর চলছে সেই কমিটি।      ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি নিয়ে নতুন মোড় সৃষ্টি হয়েছে। দীর্ঘ কয়ের বছর অপেক্ষার পর বৃহস্পতিবার সারাদিন এই খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়। শহর জুড়ে আলোচনা সমালোচনা চলতে থাকে। গত ৩ সেপ্টেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি কমিটির অনুমোদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।       এতে জেলা যুবলীগের আহ্বায়ক করা হয়েছে যুবলীগের সাবেক আহবায়ক রেজাউল করিম জাকিরকে এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনকে। জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জামাল হোসেন মিঠু ও  পৌর কাউন্সিলর কামাল শরীফসহ ৩০জনকে এ কমিটিতে সদস্য করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের প্যাডে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক শেখ মাইনুল হাসান খান নিখিল স্বাক্ষরিত এ কমিটি অনুমোদনের স্বাক্ষর রয়েছে।      গত ৩ সেপ্টেম্বরের তারিখে স্বাক্ষরিত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান সমর্থকরা অভিনন্দন জানাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা, আওয়ামীলীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানানোর পাশাপাশি ১৪দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছেন। অপর দিকে কমিটি থেকে প্রত্যাসিত পদ থেকে বাদ পরা অনেক নেতা এ নিয়ে ক্ষোভ ঝাড়ছেন বিভিন্ন মাধ্যমে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla