1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ইউনূসকে হয়রানির সুযোগ নেই সরকারের : পররাষ্ট্রমন্ত্রী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ইউনূসকে হয়রানির সুযোগ নেই সরকারের : পররাষ্ট্রমন্ত্রী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮২ বার পড়া হয়েছে
 রাজনৈতিক উদ্দেশে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সরকারের হয়রানি করার কোনো সুযোগ নেই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি মনে করেন, ড. ইউনূসের মামলা নিয়ে আন্তর্জাতিক ব্যক্তিত্বরা তথ্যের ঘাটতির কারণে বিবৃতি দিয়েছেন।
বৃহস্পতিবার ৩১ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ড. মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকে মনে হয় মনে করছেন, রাজনৈতিক কারণে কিংবা অন্য কোনো কারণে ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে। তার বিরুদ্ধে সরকার কোনো মামলা করেনি। তার কোম্পানি শ্রমিকদের লভ্যাংশ না দেওয়ায় একটি এবং কর ফাঁকি দেওয়ায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।
তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে আমরা সম্মান করি একজন বিখ্যাত নোবেল লরিয়েট হিসেবে। তিনি আমাদের জন্য সম্মান নিয়ে এসেছেন। তবে বড় বড় বিদেশি নেতারা যদি আমাদের বলেন- মামলা তুলে নাও, এটি আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের বিচার বিভাগ স্বাধীন এবং সরকার হিসেবে আমরা বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারি না।
ড. ইউনূসের জন্য যারা বিবৃতি দিচ্ছেন তাদের কাছে এ বিষয়ে ইনফরমেশন গ্যাপ আছে উল্লেখ করে ড. মোমেন বলেন, আমরা আশা করব, যারা চিঠি লিখেছেন তারা বিষয়টা আরও জানবেন। তারা চাইলে আমরা অবশ্যই তথ্যগুলো দেব। ইউনূসের বিষয়ে বিদেশিদের বিবৃতি ও চিঠিকে সরকার চাপ মনে করছে না বলেও জানান মন্ত্রী।
উল্লেখ্য, সম্প্রতি শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরুর প্রেক্ষাপটে একযোগে ১৮০ জন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব তার পক্ষে প্রধানমন্ত্রীকে ‘খোলা চিঠি’ দিয়েছেন। চিঠিদাতাদের মধ্যে বারাক ওবামা, হিলারি ক্লিনটন, শিরিন এবাদি, আল গোর, তাওয়াক্কুল কারমান, নাদিয়া মুরাদ, মারিয়া রেসা, হুয়ান ম্যানুয়েল সান্তোসসহ ১০০ জন শান্তিতে নোবেল বিজয়ী রয়েছেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla