1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
২৫ বছর পরে মাকে ফিরে পেল শাহানারা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

২৫ বছর পরে মাকে ফিরে পেল শাহানারা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৭৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি

২৫ বছর আগে হারিয়ে যাওয়া শাহানারা খুঁজে পেল তার মা শিরিন বেগমসহ পরিবারকে।২৪ আগষ্ট বৃহস্পতিবার মা’সহ পরিবারকে কাছে পেয়ে সকলের চোখে আনন্দের অশ্রুঝড়ে। যেন প্রাণের স্পন্দন ফিরে পেয়েছে সবাই।

পটুয়াখালীর কলাপাড়ায় ধুলাসার এলাকার শাহানারার এমন অপ্রত্যাশিত প্রাপ্তিতে এলাকার মানুষও আবেগ প্রবণ হয়ে পড়েন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তখন শাহানার বয়স ছয় বছর। কলাপাড়া থেকে হারিয়ে যায়। তার মা শিরিনা বেগমসহ পরিবারের সদস্যরা বহু খোঁজেন। কিন্তু পায়নি। প্রায় এক মাস আগে শাহানারা মৎস্য বিভাগের একটি প্রশিক্ষণে আসেন ধুলাসারে। গ্রামটি তার চেনা মনে হচ্ছিল। স্মৃতি হাঁতড়ায়। পরিচয় হয় ওই প্রশিক্ষণের আরেক সদস্য সুজনের সঙ্গে। তার মাধ্যমেই ফিরে পায় মাকে। শাহানারা ধুলাসারের মৃত আলী হোসেনের মেয়ে।

শাহানারা বর্তমানে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি গ্রামে বসবাস করছেন। তার স্বামীর নাম আব্দুল খালেক। তাদের রয়েছে ১৩ বছরের এক মেয়ে ও পাঁচ বছরের এক ছেলে।

শাহানারা জানান, কীভাবে বরিশালে তখন গিয়েছিলেন তা মনে নেই। তবে সেখানে এক মহিলা তাকে পেয়ে একটি এতিমখানায় দিয়ে আসেন। সেখানেই বড় হয়েছেন। ওখানকার তার দেয়া নাম ইয়াসমিন। প্রায় ১৬ বছর আগে জেলা প্রশাসক তাকে বিয়ে দেন।

মা শিরিনা বেগম জানান, হারিয়ে যাওয়া মেয়েকে হেন কোন জায়গা নেই যেখানে খুঁজেননি। দিন-রাত কান্না করতেন। আল্লাহ এখন ফিরিয়ে দিয়েছেন। যারা সহায়তা করেছেন এ জন্য সকলকে ধন্যবাদ জানান।

ধুলাসার ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম জানান,  তার কাছে আসার পরে খোঁজ-খবর নেই। তাঁদের উভয়ের কথাবার্তা শুনে নিশ্চিত হয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেই।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla