1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দুই ঘণ্টায় ভোট পড়েনি একটিও - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

দুই ঘণ্টায় ভোট পড়েনি একটিও

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৪৭৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপ নির্বাচনে ১১৭ নম্বর মোল্লাপাড়া ভোটকেন্দ্র। তিন নম্বর বুথে ৩৯১টি ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি।কেন্দ্রটিতে ভোটার আছে দুই হাজার ৩৪৬টি। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে এ কেন্দ্রের ৬টি বুথে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২৮টি।

কেন্দ্রটি ঘুরে দেখা গেছে, এক ঘণ্টা ৫০ মিনিটে এ কেন্দ্রের এক নম্বর বুথে ভোট পড়েছে ১০টি, দুই নম্বর বুথে ৬টি, তিন নম্বর বুথে ৩৯১টি ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি। চার নম্বর বুথে সাতটি, পাঁচ নম্বর বুথে দুটি, ছয় নম্বর বুথে তিনটি করে ভোট পড়েছে।

এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা পুলক কুমার বড়ুয়া জানান, ‘সকালে ভোটারের উপস্থিতি কম। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।’

এ কেন্দ্রের তিন নম্বর বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আনসার উল্লাহ বলেন, ‘তিন নম্বর বুথে ৩৯১ জন নারী ভোটার আছেন। সকাল ১০টা পর্যন্ত কোনও ভোট পড়েনি।’

এ কেন্দ্রের প্রতিটি বুথে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট থাকলেও বাকি চার প্রার্থী এ কেন্দ্রে এজেন্ট দেয়নি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla