1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষ, আটক ২১ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষ, আটক ২১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৩৫৭ বার পড়া হয়েছে

ডবলমুরিং থানা এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়িও। পরে অভিযান পরিচালনা করে ২১ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে থানার চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন- ডবলমুরিং থানার সিনিয়র সহকারী কমিশনার মুকুল চাকমা ও কনস্টেবল মো. মুসা।

জানা গেছে, জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে ডবলমুরিং থানার আগ্রাবাদ মোড় এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলটি চৌমুহনী মোড় এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা বক্তব্য রাখেন।

এরপর সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার জসিম উদ্দিন। তিনি বলেন, জুমার নামাজ শেষে আগ্রাবাদ থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে একটি মিছিল বের করে। মিছিল থেকে তারা পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এতে ডবলমুড়িং থানার সিনিয়র সহকারী কমিশনার মুকুল চাকমাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla