1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চরমে উঠেছে অক্সিজেন সঙ্কট, মধ্যপ্রদেশ থেকে আসছে একের পর এক মৃত্যুর খবর l - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চরমে উঠেছে অক্সিজেন সঙ্কট, মধ্যপ্রদেশ থেকে আসছে একের পর এক মৃত্যুর খবর l

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৬০১ বার পড়া হয়েছে

গোটা দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি ভয়াবহ অক্সিজেন সঙ্কটে ধুঁকছে মধ্যপ্রদেশও। যার জেরে একাধিক হাসপাতাল থেকে বারংবার শোনা যাচ্ছে রোগী মৃত্যুর খবর। এদিকে ২৫ এপ্রিল রাতে করোনা আক্রান্ত মাকে নিয়ে ইন্দোরের অরবিন্দ হাসপাতালে আসেন ৩০ বছরের যুবক রাহুল যাদব। সূত্রের খবর, সেই সময় ওই করোনা আক্রান্ত মহিলার শরীরে অক্সিজেনের মাত্রা নেমে যায় ৫৮ তে। কিন্তু তারপরেও তাদের অ্যাম্বুলেন্সকে হাসপাতালের মধ্যে ঢুকতে না দেওয়া অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। যতক্ষণে তাকে ভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় ততক্ষণে প্রাণপাত করেছেন ওই ৫৪ বছরের মহিলা।যদিও অরবিন্দ হাসপাতালের দাবি অক্সিজেন বেড না থাকার কারণেই ভর্তি নেওয়া যায়নি ওই করোনা আক্রান্ত মহিলাকে।

এদিকে রাহুলের মতো এই দু্র্ভোগের শিকার মধ্যপ্রদেশের অগুণতি মানুষ। এদিকে দিন যত যাচ্ছে গোটা রাজ্যে ততই বেড়ে চলেছে করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭০০ জনের বেশি মানুষ। মোট আক্রান্তের সংখ্যা সাড়ের ৫ লক্ষের গণ্ডি ছুঁইছুঁই। এখনও পর্যন্ত মারা গিয়েছেন প্রায় সাড়ে ৫ হাজারের কাছাকাছি মানুষ। এদিকে বর্তমানে গোটা রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজারের বেশি। সঙ্গে আক্রান্তের হার ২১.৭ শতাংশ। যার ফলে গোটা রাজ্যে অক্সিজেন বেডের সংখ্যা কার্যত তলানিতে এসে ঠেকেছে। অন্যদিকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের 9 হাজার ৩৬০ টি আইসিইউ এবং এইচডিইউ বেডের প্রায় ৯৪ শতাংশই ভর্তি হয়ে গিয়েছিল বলে খবর। সঙ্গে ২৩ হাজার ১৬৪টি অক্সিজেন যুক্ত বেডও ভর্তি বলে জানা যায়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla