1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ ৩ বছর চায় বিজিএমইএ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
 বায়োজিদে ঋণ খেলাপি সাদ মুসা ও সীতাকুন্ডে বিজয় স্মরণী স্কুল মাঠে অনুমোদন ছাড়াই মেলা  ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির পাঠ্যপুস্তকে চীনের জনসংখ্যা ও আয়তনের বৈষম্য ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  জসিম উদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের বাজেট বিবৃতি সিডিএ’র চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন  মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার

বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ ৩ বছর চায় বিজিএমইএ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতির অস্থিরতায় তৈরি পোশাক খাতকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। তাই খাতটিকে নীতিগত সহায়তা দিতে সরাসরি রপ্তানিমুখী সব শিল্পপ্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করে প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বিশেষ অনুরোধ জানিয়েছে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। মঙ্গলবার (৪ জুলাই) সংগঠনটির সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, সরকার পোশাক খাতের রফতানি প্রবৃদ্ধি বজায় রাখার জন্য বিভিন্ন নীতি সহায়তা প্রদান করছে। ব্যবসা সহজীকরণের উদ্দেশ্যে এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) এবং এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ইআরসি) নবায়নের মেয়াদ এক বছর থেকে বৃদ্ধি করে পাঁচ বছর করা হয়েছে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নিবন্ধন সার্টিফিকেটের মেয়াদ এক বছরের পরিবর্তে পাঁচ বছর করা হয়েছে এবং ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে। ফলে রফতানিকারকদের সময় ও ব্যয় কমেছে।

ইপিজেডের প্রতিষ্ঠান ব্যতীত বাকিদের মেয়াদ না বাড়ানোয় বৈষম্য তৈরি হবে জানিয়ে চিঠিতে ফারুক হাসান বলেন, ‘ইপিজেডের বাইরে অবস্থিত সব রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠান এ সুবিধা থেকে বঞ্চিত হবে এবং রফতানি সক্ষমতায় তারা পিছিয়ে পড়বে। এছাড়া এ দ্বৈতনীতির কারণে রফতানি বাণিজ্যে বৈষম্যের সৃষ্টি হবে। তৈরি পোশাক রফতানি বাণিজ্যের সক্ষমতা ও প্রবৃদ্ধি বজায় রাখা এবং ব্যবসা সহজীকরণ ও ব্যয় হ্রাসের জন্য সরাসরি রফতানিমুখী সব শিল্প প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করার নিমিত্তে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’

এর আগে গত জুনে ইপিজেডের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর বন্ড লাইসেন্সের মেয়াদ তিন বছর করেছে এনবিআর। বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সিং বিধিমালা, ২০০৮ অধিকতর সংশোধন করে এ মেয়াদ বাড়ায়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla