1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সদরঘাট থানার বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার ছোরা ও কিরিচ উদ্ধার, ডাকাতির প্রস্তুতি ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার চট্টগ্রামে ৮২ শতাংশ ইটভাটা অবৈধ সিডিএ চেয়ারম্যানের নতুন মিশন নগর উন্নয়নে সিডিএ’র মহাপরিকল্পনা সিএমপি’র সদরঘাটে মারামারি মামলায় আটক ১ নতুন ল্যান্ডফিল হবে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদান জাইকার  ইকোনমিক গেটওয়ে অ্যান্ড লাইফলাইন অব বাংলাদেশ শীর্ষক সেমিনার: সময়ের সাথে দরকার নতুন দৃষ্টিভঙ্গি -চসিক প্রশাসক, দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও: আজাদী সম্পাদক পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী   সদরঘাটে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আটক মাওলানা মনিরুজ্জামান এছলামাবাদী স্বরণে এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে: রাষ্ট্রপতি

আইআইইউসি এবং সাদার্ন চূড়ান্ত পর্বে আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

প্রথম আলো আয়োজিত আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ও সাদার্ন ইউনিভার্সিটি ঢাকার চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে গতকাল শনিবার প্রথম ম্যাচে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ২–১ গোলে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করেন আইআইইউসির অধিনায়ক রাজ্জাক। ৫ মিনিট পর পেনাল্টি থেকে সেই গোল পরিশোধ করেন বিজিসির ফাহিম। খেলার অন্তিম মুহূর্তে ফ্রি কিক থেকে গোল করেন রিদুয়ানুল। আর এই গোলে ঢাকা পর্ব নিশ্চিত করে ইসলামিক বিশ্ববিদ্যালয়। বিজয়ী দলের রিদয়ানুল ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য মো. ইউসুফ। দিনের দ্বিতীয় ম্যাচে সাদার্ন ইউনিভার্সিটি ৩–১ গোলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে। ম্যাচের প্রথমার্ধ ১–১ গোলে ড্র ছিল। দ্বিতীয়ার্ধে দুটি গোল করে জয় নিশ্চিত করে সাদার্ন। ম্যাচ সেরা নির্বাচিত হন বিজয়ী দলের আরমান হাবিব। দুই দিন ব্যাপি এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইস্পাহানির ফাইন্যান্স এন্ড একাউন্টস মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসুজ্জামান, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস ফুটবল কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান, সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলাম এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla