1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আবারো দেশে করোনায় মৃত্যু বেড়েছে - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আবারো দেশে করোনায় মৃত্যু বেড়েছে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৫৭১ বার পড়া হয়েছে

 সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৩৯৩ জনে। এর আগের দিন বুধবার দেশে ৭৭ জনের মৃত্যু হয়েছিল।

২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৪১ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৭৮২ জন। আর এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৭২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে আগের দিনের নমুনাসহ আজ পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯২৮ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৩৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৮ জনের মধ্যে পুরুষ ৫২ জন ও নারী ৩৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৪৮ জন। এছাড়া চট্টগ্রামে ২২, রাজশাহীতে ৪, খুলনায় ১, বরিশালে ৪, সিলেটে ৫, রংপুরে ২ ও ময়মনসিংহে ২ জন রয়েছেন। এদের মধ্যে ৮৫ জন হাসপাতালে মারা গেছেন। আর বাসায় তিনজন মারা গেছেন। গত একদিনে মৃত্যুদের বয়স বিবেচনায় ষাটোর্ধ ৫৫ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ এর মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ এর মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ জনের মধ্যে দুইজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla