1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আফসারুল আমিনের আসনে নৌকার টিকিট পেলেন মহিউদ্দিন বাচ্চু - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আফসারুল আমিনের আসনে নৌকার টিকিট পেলেন মহিউদ্দিন বাচ্চু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে

 আফছারুল আমিনের আসনে নৌকার টিকিট পেয়েছেন নগর যুবলীগের সাবেক আহবায়ক ও আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন বাচ্চু।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সোমবার (৩ জুলাই) রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দেন।

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের (ডবলমুরিং-হালিশহর-খুলশী) উপ-নির্বাচন আগামী ৩০ জুলাই। এই আসনের উপ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আওয়ামীলীগের ২৯ জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ সংসদীয় আসন।

আওয়ামী লীগের টিকিট পেতে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২৯ জন। এর মধ্যে প্রয়াত সাংসদ আফছারুল আমিনের স্ত্রী, ছেলে ও ভাই, মূল দল আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতারাও ছিলেন।

চট্টগ্রাম-১০ আসন থেকে ডা. আফছারুল আমিন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে পর পর তিনবার (২০০৮, ২০১৪ ও ২০১৮ সাল) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত ২ জুন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ডা. আফছারুল আমিন মারা যান।

তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এই আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার (৪ জুলাই), মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত আপিল করা যাবে, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla