1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শেষ হলো আরব সাগরে ফ্রান্স-ভারতের যৌথ নৌ মহড়া - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শেষ হলো আরব সাগরে ফ্রান্স-ভারতের যৌথ নৌ মহড়া

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৫৬১ বার পড়া হয়েছে

বিগত কয়েক বছর ধরে প্রতিনিয়ত আয়োজন করা ‘ভারুনা’ মহড়া ভারত এবং ফ্রান্সের প্রতিরক্ষা খাতে এবং আন্তঃবাহিনী সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্প্রতি আরব সাগরে অনুষ্ঠিত হওয়া ভারত এবং ফ্রান্সের নৌবাহিনীর মধ্যকার তিনদিন ব্যাপী ‘ভারুনা-২০২১’ মহড়া শেষ হয়েছে। ২৭ এপ্রিল, ২০২১ মঙ্গলবার, উক্ত দ্বিপক্ষীয় মহড়া আয়োজনের সমাপ্তি ঘটে।

সাম্প্রতিককালে ভারত এবং ফ্রান্স নিজেদের মধ্যকার ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্কের উন্নতির ভিত মজবুতকরণে সামরিক ক্ষেত্রে বেশ কয়েকটি যৌথ মহড়ায় অংশ নেয়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ২৫-২৭ এপ্রিল আরব সাগরে তিনদিন ব্যাপী ‘ভারুনা-২০২১’ শীর্ষক এক যৌথ মহড়ায় অংশ নিয়েছিলো ভারতীয় এবং ফরাসী নৌ বাহিনী।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, সমুদ্রে অবস্থানরত অবস্থায় বিমান প্রতিরক্ষা, সাবমেরিন প্রতিরোধী কৌশল, শত্রুর আক্রমণ ঠেকিয়ে দেয়া, ক্রস ডেক হেলিকপ্টার অবতরণ সহ সামুদ্রিক সুরক্ষা কার্যক্রমের উচ্চমানের কিছু মহড়ায় অংশ নিয়েছিলো দেশ দুটো। মূলত পারস্পরিক সহায়তার মাধ্যমে সমুদ্র সীমায় শান্তি প্রতিষ্ঠান এবং নিজেদের রণকৌশলকে আরও এক ধাপ শানিয়ে নিতে এই আয়োজন।

জানা গিয়েছে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে উক্ত ভারুনা-২০২১ মহড়ায়- মিসাইল বিধ্বংসী আইএনএস কলকাতা, রণতরী আইএনএস তর্কশ এবং আইএনএস তালোয়ার, ফ্লিট সাপোর্ট জাহাজ আইএনএস দীপক, সিভিং ৪২বি এবং চেতক ইন্টিগ্রাল হেলিকপ্টার, একটি কাল্ভারি শ্রেণীয় সাবমেরিন, পি৮আই লং রেঞ্জ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট অংশ নিয়েছিলো।

অন্যদিকে ফরাসী নৌবাহিনীর পক্ষে রাফায়েল এম ফাইটার জেট সহ এয়ারক্রাফট ক্যারিয়ার চার্লস-ডি-গল, ই২সি মডেলের হক আই এয়ারক্রাফট, কেমেন এম এবং ডফিন হেলিকপ্টার, বিধ্বংসী রণতরী শেভালিয়ার পল ছাড়াও কিছু হেলিকপ্টার এবং জাহাজ অংশ মহড়াটিতে অংশ নিয়েছিলো।
উক্ত যৌথ আয়োজনটি দুই বাহিনীর মধ্যকার আন্তঃসম্পর্ক বৃদ্ধি, পারস্পরিক সহায়তা এবং বাহিনী সদস্যদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে কাজে আসবে বলে বিশেষজ্ঞ মহল আশা করছেন।

তবে মহড়াটি শেষ হলেও ২৮ এপ্রিল থেকে ১ মে অবধি ভারতীয় রণতরী তর্কশ ফরাসী নৌবাহিনীর সাথে মহড়া চালিয়ে যাবে এবং বিভিন্ন প্রতিরক্ষা প্রশিক্ষণে অংশ নেবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla