1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ৩০ জুলাই - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ৩০ জুলাই

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৩০২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আমল।

তিনি আরও জানান, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পাশাপাশি সিসি ক্যামেরার আওতায় থাকবে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন। একই সাথে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনও সিসি ক্যামেরার মাধ্যমে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সভা শেষে সংবাদ সম্মেলনে এসব জানান ইসি সচিব।

তিনি বলেন, আগামী ৩০ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় হচ্ছে ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ই জুলাই, প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। সকল কেন্দ্রে ইভিএমে ব্যবহার হবে। থাকবে সিসি ক্যামেরা।

আওয়ামী লীগের ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি গত রোববার (০৪ জুন) শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

আজকের কমিশন বৈঠকে চট্টগ্রাম-১০ আসনের নির্বাচন ছাড়াও তিনটি সুনির্দিষ্ট বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়। এগুলো হলো- বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন কার্যক্রমের বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুমোদন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দাখিল এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধন ও ডাটা সেন্টারের বিকল্প ডিজাস্টার রিকোভারি সাইট (ডিআরএস) স্থাপন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla