1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম-১০ আসনের তফসিল বৃহস্পতিবার - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

চট্টগ্রাম-১০ আসনের তফসিল বৃহস্পতিবার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বৃহস্পতিবার (৮ জুন)। ওই দিনের ‘কমিশন সভায়’ চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনের বিষয়টি আলোচ্যসূচিতে রাখা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) কমিশন সভার নোটিশ জারি করে ইসি।

এতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ২০তম কমিশন সভা বৃহস্পতিবার বেলা ১১টায় ইসির সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি গত রোববার (৪ জুন) শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত গেজেটে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য মো. আফছারুল আমীন ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০/২ জুন ২০২৩ তারিখ অপরাহ্ণে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২৮৭ চট্টগ্রাম-১০ আসনটি শূন্য হয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে তার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। অর্থাৎ গত ২ জুন থেকে পরবর্তী ৯০ দিন হচ্ছে চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনের সময়।

মৃত্যুর আগ পর্যন্ত আফছারুল আমীন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচিত তিনবারের এ সংসদ সদস্য সরকারের মন্ত্রীও ছিলেন। ২০২০ সাল থেকে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তিনি দেশবিদেশে চিকিৎসা নিয়েছেন।

এদিকে, বৃহস্পতিবারের কমিশন বৈঠকে চট্টগ্রাম-১০ আসনের নির্বাচন ছাড়াও তিনটি সুনির্দিষ্ট বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হলো- বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন কার্যক্রম বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুমোদন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দাখিল এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধন ও ডাটা সেন্টারের বিকল্প ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস) স্থাপন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla