1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
খাগড়াছড়িতে বিএনপি নেতা নোমানের গাড়িবহরে হামলা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

খাগড়াছড়িতে বিএনপি নেতা নোমানের গাড়িবহরে হামলা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৭৭ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ পাঁচজন আহত হয়েছেন। তবে অক্ষত রয়েছেন আবদুল্লাহ আল নোমান।

শুক্রবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের নারিকেল বাগান এলাকায় আওয়ামী লীগের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় খাগড়াছড়ি শহরজুড়ে থমথমে পরিস্থতি বিরাজ করছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার অভিযোগ করে বলেন, খাগড়াছড়িতে জেলা বিএনপির জনসমাবেশে যোগ দিতে আসার পথে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের উপস্থিতিতে এমন হামলার নিন্দা জানাই।

খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে হামলা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা প্রতিহত করেন।

এ ঘটনায় শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla