1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ভূমি মন্ত্রণালয়ের ছয়জন শুদ্ধাচার পুরস্কার পেলেন এবার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ভূমি মন্ত্রণালয়ের ছয়জন শুদ্ধাচার পুরস্কার পেলেন এবার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩৪৯ বার পড়া হয়েছে

ঢাকা অফিস 

কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার ছয়জন কর্মকর্তা-কর্মচারী ২০২১-২২ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন।

২২ মে সোমবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রাপ্তদের হাতে সন্মাননা সনদ ও স্মারক তুলে দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি । এ সময় ভূমি সচিব মো. খলিলুর রহমান সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আরিফ, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জাহিদ হোসেন পনির, ব্যক্তিগত কর্মকর্তা মো. খলিলুর রহমান ভূঞাঁ, সাঁট-মুদ্রাক্ষরিক মো. মনজুর রহমান, অফিস সহায়ক মো. আব্দুর রহমান এবং অফিস সহায়ক মো. সাদ্দাম হোসেন নিজ নিজ ক্যাটাগরিতে ২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, স্মার্ট ভূমি সেবার অন্যতম অনুষঙ্গ সুশাসন। আমরা যতই সিস্টেম বদল করি না কেন, সিস্টেমের অপারেটর তথা পেছনের মানুষ যদি দক্ষ এবং ন্যায়পরায়ণ না হন, চূড়ান্তভাবে উদ্দেশ্য পূরণ হবে না। দক্ষ এবং সততাপরায়ণ গণকর্মচারী সুশাসন নিশ্চিতকরণের জন্য অপরিহার্য।ভূমি মন্ত্রণালয় একটি সেবামুখী মন্ত্রণালয় উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থায় কর্মরত সবাইকে ভূমিসেবা গ্রহীতার সন্তুষ্টির কথা মাথায় রেখে কাজ করতে হবে।

জনগণকে সরকারের পরিকল্পিত স্মার্ট ভূমিসেবা বিষয়ে অবগত করা, ভূমিসেবায় নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং দ্রুত প্রযোজ্য সেবা দেওয়ার মাধ্যমে ভূমিসেবা সপ্তাহ সফল করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন ভূমিমন্ত্রী।

তিনি বলেন, ভূমিসেবা সপ্তাহ ভূমিসেবা গ্রহণকারী, জমির মালিক এবং ভূমিসেবা প্রদানকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করার এক চমৎকার উপলক্ষ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla