1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিএনপির ৩০ নেতাকে শোকজ নোটিশ - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বিএনপির ৩০ নেতাকে শোকজ নোটিশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে
দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৩০ জন নেতাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
শোকজ পাওয়া সবাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে নগরীর ১৫নং ওয়ার্ড থেকে মহানগর শ্রমিকদলের সদস্য সচিব বিএনপি নেতা ফয়সাল আহমাদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। শোকজ পাওয়া ওই ত্রিশ জন মহানগরীর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী।
বৃহস্পতিবার (১১ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী ওই শোকজ নোটিশে স্বাক্ষর করেন।
এ ব্যাপারে সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হান্নান মিয়া হান্নু চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের চিঠি পেয়েছি। নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে শোকজের জবাব দেওয়া হবে।
শোকজ পাওয়া কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতারা হলেন- সদর মেট্রো থানার আহবায়ক হাসান আজমল ভূইয়া, সাবেক আহবায়ক হান্নান মিয়া হান্নু, বাসন মেট্রো থানার সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন চৌধুরী মূসা, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সফি উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ আলেক, মহানগর শ্রমিকদলের আহবায়ক ফয়সার আহমাদ সরকার, পূবাইল থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম বিকি, সাবেক আহবায়ক সুলতান উদ্দিন চেয়ারম্যান, সদর থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান, সদস্য মোঃ মাহবুবুর রশিদ খান শিপু, সবদের হাসান, খাইরুল আলম, জিএস নাসিমুল ইসলাম মনির, শহিদুল ইসলাম, তানবীর আহমেদ, আনোয়ার সরকার, রফিকুল ইসলাম রাতা, বাবু চৌধুরী, আবুল হাসেম, সেলিম হোসেন, মোঃ ফারুক হোসেন খান, মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি খন্দকার নুরুন্নাহার, সহসভাপতি কেয়া শারমিন, শ্রমিকদল নেত্রী ফিরোজা বেগম, হাসিনা মমতাজ, বিএনপি নেতা অ্যাডভোকেট আলম, ৩৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আউয়াল সরকার, বিএনপি নেতা মোঃ মাহফুজুর রহমান ও ৪৯নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোবারক হোসেন মিলন।
এ ব্যাপারে গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকার বলেন, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিটি নির্বাচনে অংশ নিয়েছেন দল তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ব্যাপারে কঠোর বার্তা দিয়েছেন। গাজীপুরে ইতিমধ্যে ৩০ জনকে চিঠি দেওয়া হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla