1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সীতাকুণ্ডে গ্রাম-বাংলার শোভা ও ঐতিহ্য সোনালু ফুল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সীতাকুণ্ডে গ্রাম-বাংলার শোভা ও ঐতিহ্য সোনালু ফুল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৪১৫ বার পড়া হয়েছে

মোঃ নাছির উদ্দিন

অলংকারের মতো গাছে গাছে ঝুলছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে হলুদ রঙের সোনালু ফুল। দক্ষিণা হালকা বাতাসে দোল খাচ্ছে কিশোরীর কানের দুলের মতো। দূর থেকেও দৃষ্টিনন্দন গাছে গাছে সবুজ পাতার ফাঁক দিয়ে যেন বেরিয়েছে হলুদ ফুলের ঝর্ণা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে বাতাসে দোলছে সোনালু ফুলের হলুদ থোকা। দু’সড়কের মাঝখানে সারি সারি সোনালু গাছে সকালের সোনাঝরা রোদ কিংবা রোদেলা দুপুরে দৃষ্টিনন্দন ফুলের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। কেউবা আবার পড়ন্ত বিকালে একটু বিশ্রাম কিংবা আড্ডা দিতে চলে আসে মনোমুগ্ধকর সোনালু ফুলে সজ্জিত মহাসড়কের ডিভাইডারে। উপজেলার পৌরসদরস্থ আমিরাবাদে পুকুর পাড়ে একটি গাছের নিচে দাঁড়িয়ে বাচ্চারা আনন্দের সাথে নিজেদের মতো করে সোনালু ফুল নিচ্ছে খুবই আগ্রহ ও দায়িত্বের সাথে। সোনালু ফুল কি করবে? এমন প্রশ্নের জবাবে নওরিন নামের এক শিশু মুচকি হাসি দিয়ে জানান, আমার মেয়ে নিশার বিয়ে তাই সোনালু ফুলে ঘর সাঁজাবো এবং বর-কনে দু’জনকেও সাঁজাবো। তবে খেলার মাঝেও আতিকা, মুুুুন্তাসির মাহমুদ ইহসান, জোবায়ের মাহমুদ আরহান আর মাহিদের সোনালু ফুল নিয়ে আগ্রহ ও আনন্দের যেন শেষ নেই। সোনালু এক প্রকার ফুল ও পাতা ঝরা বৃক্ষ। সোনালি রঙের ফুলের ব্যবহার থেকেই সোনালু নামে নামকরণ। সৌন্দর্যবর্ধণ ছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় সোনালি রঙের ফুল বিশিষ্ট এ বৃক্ষের রয়েছে বিশেষ গুরুত্ব। এ বৃক্ষের ফল লম্বাটে, গাছের উচ্চতা ৩০-৪০ ফুট। গ্রীষ্মকালে সোনালু ফুল ফুটতে শুরু করে। ফুলে পাপঁড়ির সংখ্যা থাকে ৪/৫ টির মতো। অনেকে এ বৃক্ষের কাঠ দিয়ে ঘরের খুঁটি ও আসবাবপত্র তৈরি করে। বাকল, ফল, পাতা ও শাঁস বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। উপজেলার বিভিন্ন গ্রামে এক সময় বাড়ীর সামনে, রাস্তার পাশ, পুকুর ও খালের পাড়ে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে নান্দনিক সোনালু গাছের ব্যাপক বনায়ন দেখা গেলেও বর্তমানে তা শুধুই স্মৃতি। সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম জানান, গাছ আমাদের পরম বন্ধু। মানবদেহের অক্সিজেন সরবরাহ ছাড়াও বায়ু দূষণমুক্ত রাখতে গুরুত্বপূণ অবদান রাখে বৃক্ষ। আর সোনালু গাছ অক্সিজেন সরবরাহ করা ছাড়াও পরিবেশের সৌন্দর্য বর্ধন করে। বর্তমানে প্রায় বিলুপ্ত হওয়া এ সোনালু গাছ সংরক্ষণ ও বনায়নে রয়েছে বিশেষ গুরুত্ব। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ জানান, সোনালু বৃক্ষটি বাংলাদেশের সর্বত্র সহজেই বেড়ে ওঠে। বসন্তের পরপরই এ গাছে সোনালু রঙের ফুল ফুটে সকলের মন কেড়ে নেয়। গ্রাফটিং পদ্ধতিতে কলম করে ছোট গাছেই এ ফুল ফুটানো সম্ভব। নান্দনিক ফুল ছাড়াও পাতা ও ফলে রয়েছে রোগ নিরাময়ে এ বৃক্ষের বিশেষ গুরুত্ব।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla