1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ওয়ার্ডে ঠাঁই নেই, বারান্দায় চলছে ডায়রিয়া রোগীর চিকিৎসা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ওয়ার্ডে ঠাঁই নেই, বারান্দায় চলছে ডায়রিয়া রোগীর চিকিৎসা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৩৬৬ বার পড়া হয়েছে

 

এম,মছিবুর রহমান বাবুল

২৫ এপ্রিল ২০২৩
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বেড়েই চলছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ায় স্যালাইন ও জনবল সংকটে চিকিৎসা সেবা প্রদান করতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা।

ওয়ার্ডে জায়গা না হওয়ায় ডায়রিয়া আক্রান্ত রোগীরা নিরুপায় হয়ে বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন। এতে দুর্ভোগ বাড়ছে চিকিৎসা নিতে আসা রোগীদের।

গতকাল সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে বাইরে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি আছে। নির্ধারিত বেডের পাশে মেঝেতে শয্যা বিছিয়ে ও স্বাস্থ্য কমপ্লেক্সের করিডোরের মেঝেতে রোগীরা অবস্থান নিয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বোয়ালখালীতে রমজান মাসের শুরু থেকে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। তীব্র ডায়রিয়া, পেট ব্যথা, বমি নিয়ে দৈনিক ৪৫ থেকে ৫০ জন রোগী ভর্তি হচ্ছে। এর মধ্যে ৯০ থেকে ৯৫ শতাংশই পানিবাহিত রোগে আক্রান্ত। গত ৩ থেকে ৪ দিনে শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। অন্যান্য রোগীর সাথে ডায়রিয়া রোগী সংখ্যা বেড়ে যাওয়ায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পরিস্থিতি উদ্বেগজনক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অন্য দিকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের বলেন, মিলছে না স্যালাইন। আমাদের বাহির থেকে স্যালাইন নিয়ে আসতে হচ্ছে।

তারা বলেন- সেবা পাচ্ছি মোটামুটি। রোগী বেশি, তারাও যাবে কোথায় ?

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla