1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ডা. আঞ্জুমান আরা ইসলামের মাতা রত্না গর্ভা খালেদা খানম’র ইন্তেকাল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ডা. আঞ্জুমান আরা ইসলামের মাতা রত্না গর্ভা খালেদা খানম’র ইন্তেকাল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৫৫৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত চেয়ারম্যান খান বাহাদুর আব্দুস সাত্তারের ২য় পুত্র মরহুম ব্যারিষ্টার বজলুছ ছাত্তারের সহধর্মীনী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারী ডা. আঞ্জুমান-আরা ইসলামের মাতা রত্নাগর্ভা খালেদা খানম (৯৪) আজ ২৭ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ রাত ১০.৩০টায় নগরীর কদম মোবারক জামে মসজিদ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমার ইন্তেকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র এম. মনজুর আলম, আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এম.এ মালেক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট প্রফেসর এস.এম ফজলুল করিম, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, ট্রেজেরার মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডা. মোহাম্মদ আরিফুল আমিন, করোনা ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরী সহ হাসপাতাল পরিচালক মন্ডলী, আজীবন সদস্য, ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla