1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে বিএনপির সমাবেশে দু’গ্রুপের মারামারি - পূর্ব বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  জসিম উদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের বাজেট বিবৃতি সিডিএ’র চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন  মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার  চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সিএমপির তিন পুলিশ পরিদর্শককে বদলি

চট্টগ্রামে বিএনপির সমাবেশে দু’গ্রুপের মারামারি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে স্থানীয় নেতাদের নামে  শ্লোগান দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় এক কর্মী আহত হয়েছে।
আজ শনিবার   বিকেলে  চট্টগ্রাম নগরের কাজীর দেউরিতে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে আহত কর্মীর নাম-পরিচয় জানা যায়নি। বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি। 
জানা গেছে, স্থানীয় নেতাদের নাম ধরে শ্লোগান দেয়া নিয়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়।  একপর্যায়ে একটি পক্ষ লাঠিসোঠা নিয়ে অন্য পক্ষণকে  মারধরে উদ্যত হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে যায়। পরে মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বেরিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, সমাবেশগুলো যাতে শান্তিপূর্ণভাবে হয়, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতাদের বক্তব্য চলাকালেই দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। এসময় এক গ্রুপ কাঠ ও লাঠি হাতে অপর গ্রুপকে ধাওয়া দেয়। পরে বিশৃঙ্খল কর্মীদের শান্ত করেন নেতারা।
তারা জানান, বেলা আড়াইটার পর  ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে দলে দলে আসতে শুরু করেন হাজারো নেতাকর্মী। এসময় অবস্থান নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি বাধে। এরপর লাঠি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একাধিকবার মঞ্চের সামনেই এ ঘটনা ঘটে। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মঞ্চে উপস্থিত ছিলেন। 
এর আগে, বিএনপির সমাবেশ ঘিরে পুলিশ কাজীর দেউড়ি থেকে লাভলেন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla