1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিএনপির ১০ দফা দাবি মূল্যহীন: তোফায়েল আহমেদ - পূর্ব বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৬ষ্ঠ ও ৭ম শ্রেণির পাঠ্যপুস্তকে চীনের জনসংখ্যা ও আয়তনের বৈষম্য ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  জসিম উদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের বাজেট বিবৃতি সিডিএ’র চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন  মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার  চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিএনপির ১০ দফা দাবি মূল্যহীন: তোফায়েল আহমেদ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

বিএনপি ১০ দফা দাবি আদায়ের জন্য যে আন্দোলন করছে তা অবাস্তব ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার কাচিয়ার পরানগঞ্জ, পাকার মাথা ও ইলিশা জংশনসহ বেশ কয়েকটি স্থানে পথসভায় তিনি একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার হবে না, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে।
তিনি আরও বলেন, নির্বাচন হবে সংবিধান অনুসারে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের কোনো সম্ভাবনা নেই। বিএনপির দাবি অবাস্তব যার কোনো মূল্য নেই।
তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা ইতিহাসে বিরল। এ দেশ আন্তর্জাতিক বিশ্বে উন্নয়ন ও মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। যে কারণে বিশ্বের মানুষ বাংলাদেশকে সম্মানের চোখে দেখে। তাই বাংলার ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।
তোফায়েল আহমেদ ৫ দিনের সফরে তার নির্বাচনী এলাকা ভোলায় আসেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পথসভা করে ব্যস্ত সময় পার করছেন।
তোফায়েল আহমেদ আরও বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে যা সারা দেশে সরবরাহ করা হবে, পাশাপাশি ভোলা-বরিশাল ব্রিজ হবে। এ জেলা হবে অর্থনৈতিক জোন।
এ সময় তার সঙ্গে ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla