1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পাঠ্যপুস্তকে ভুল: তদন্ত কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পাঠ্যপুস্তকে ভুল: তদন্ত কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

পূর্ব বাংলা পত্রিকার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত

পাঠ্যপুস্তকে ভুল ও তাদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।৩১ জানুয়ারী মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভুল সংশোধনে এক মাস এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিন সপ্তাহের সময় বেঁধে দেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাঠ্যপুস্তকে ভুল এবং ভুল যারা করেছেন তাদের খুঁজে বের করতে দুটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি কমিটি সাত সদস্যের, অপরটি পাঁচ সদস্যের। প্রথম কমিটিকে ৩০ কর্মদিবস ও দ্বিতীয় কমিটিকে ২১ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে ২৯ জানুয়ারি শিক্ষামন্ত্রী দীপু মনি কমিটি দুটির অনুমোদন দেন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাত সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. ওয়াহেদুজ্জামান চানকে। এ কমিটিতে সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা বিভাগের শিক্ষক আব্দুল হালিম এবং বিএফ শাহিন কলেজের শিক্ষক আব্দুল মান্নানসহ অনেকে। পাঠ্যপুস্তকে ভুলত্রুটি ও বিতর্কিত বিষয় খুঁজে বের করে ৩০ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে শিক্ষা মন্ত্রণালয়ে।

আর অন্য কিমিটির আহ্বায়ক শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আক্তারসহ অনেকে। এ কমিটি ভুল-ভ্রান্তির জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কোন কোন কর্মকর্তা জড়িত তাদের খুঁজে বের করবে। এ কমিটিকে প্রতিবেদন দিতে হবে ২১ কর্মদিবসের মধ্যে।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla