1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বলিউডের জৌলুস ফেরাচ্ছে ‘পাঠান’, আয়ের নতুন রেকর্ড - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

বলিউডের জৌলুস ফেরাচ্ছে ‘পাঠান’, আয়ের নতুন রেকর্ড

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে

 কলকাতা প্রতিনিধি
আলোচিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পেয়েছে। সিনেমাটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে সাধারণ দর্শকদের। ফিকে হয়ে আসা সেই বলিউডপ্রীতি দর্শকের মনে জাগিয়ে তুলেছেন চার বছর পর বড় পর্দায় ফিরে আসা শাহরুখ। তার অভিনীত ‘পাঠান’ সিনেমার প্রথম দিনের রোজগার থেকেই তা পরিষ্কার।
মুক্তির প্রথম দিনে দেশের বক্স অফিসে প্রায় ৫৫ কোটি টাকার ব্যবসা করেছিল পাঠান। শাহরুখের সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনায় ইঙ্গিত মিলেছিল, দ্বিতীয় দিনে ১০০ কোটি ছুঁয়ে ফেলতে পারে এটি।
তবে প্রত্যাশার মাত্রা অনেক আগেই ছাড়িয়ে গিয়েছে পাঠান। মুক্তির দ্বিতীয় দিনে ৭০ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি। একে প্রজাতন্ত্র দিবসের ছুটি, তার ওপর ওপার বাংলায় সরস্বতী পূজা, দলে দলে শাহরুখ, দীপিকা আর জন আব্রাহামের অ্যাকশন দেখতে হলে যাচ্ছেন মানুষ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, দ্বিতীয় দিনের শেষে দেশে পাঠান সিনেমার মোট রোজগার ১২৫ কোটি টাকার বেশি। কিং খানের হাত ধরেই বলিউডের ছবি দেখতে আবার হলমুখী হলেন জনতা।
করোনা মহামারির পর বক্স অফিসে একচেটিয়া সাফল্য পাচ্ছিল দক্ষিণী সিনেমা। ‘পুষ্পা: দ্য রাইস’, ‘আরআরআর’, ‘কেজিএফ ২’ নজির গড়েছিল বক্স অফিসে। হলে গিয়ে বলিউডের সিনেমা দেখছিলেন না অনেকেই।
তবে ৫৭ বছর বয়সে নায়করূপে শাহরুখের চেনা ক্যারিশমা দেখতে সিনেমা হলে ভিড় উপচে পড়েছে। দেশ-বিদেশে সমস্ত নজির ছাপিয়ে যাচ্ছে পাঠান। সাফল্যের ঘোড়া ছুটছে অপ্রতিরোধ্য গতিতে।
পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত ভারতে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমাগুলোর মধ্যে পাঠানের প্রথম দু’দিনের রোজগারই সবচেয়ে বেশি। মাত্র দু’দিনে ১২৫ কোটির গণ্ডি ছোঁয়ার নজির আর কোনও হিন্দি সিনেমার নেই।
দক্ষিণী সিনেমার ব্যবসায়িক আয়কেও ছাপিয়ে গিয়েছেপাঠান। গত বছর মুক্তি পেয়েছিল কেজিএফ ২। এত দিন পর্যন্ত ভারতীয় সিনেমার প্রথম দিনের ব্যবসার নিরিখে শীর্ষে ছিল এটি। প্রথম এবং দ্বিতীয়, দু’দিনেই কেজিএফ ২ কে হারিয়ে দিয়েছে পাঠান।
প্রথম দু’দিনের আয়ের নিরিখে হিন্দি ছবির তালিকায় শীর্ষে ছিল হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’। ২০১৯ সালের এই ছবি প্রথম দিনে ৫৩ কোটি, দ্বিতীয় দিনে ২৩ কোটি টাকার ব্যবসা করেছিল । দু’দিনের মোট আয় হয়েছিল প্রায় ৭৫ কোটি টাকা।
২০১৮ সালে অমিতাভ বচ্চন, আমির খান অভিনীত ‘ঠাগস্‌ অফ হিন্দুস্তান’ সিনেমাটিও বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছিল। মুক্তির দিনেই এই সিনেমার আয় ছিল ৫২ কোটি ২৫ লাখ টাকা। দ্বিতীয় দিনে ২৯ কোটি ২৫ লাখ টাকা রোজগারের পর দু’দিনের মোট আয় গিয়ে দাঁড়ায় ৮১ কোটি ৫০ লাখ টাকা।
২০১৪ সালে মুক্তি পায় ‘হ্যাপি নিউ ইয়ার’। শাহরুখ খান, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন অভিনীত সিনেমাটি প্রথম দিনে ৪৪ কোটি ৯৭ লাখ টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনে এই সিনেমা বক্স অফিস থেকে রোজগার করে ৩১ কোটি টাকা। দু’দিনের মোট আয় ৭৬ কোটি টাকার বেশি।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla