1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাষ্ট্রপতি ভোট ১৯ ফেব্রুয়ারি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাষ্ট্রপতি ভোট ১৯ ফেব্রুয়ারি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে সাংবিধানিক এ সংস্থা।

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টায় শুরু হওয়া পৌনে এক ঘণ্টার কমিশন সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ১২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ১৪ ফেব্রুয়ারি।
ভোটগ্রহণ ১৯ ফেব্রুয়ারি।

কমিশন সভায় সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ,  নির্বাচন কমিশনার আহসান হাবিব, রাশেদা সুলতানাও আনিছুর রহমানসহ ইসি সচিবলেয়ার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বাহিরে থাকায় নির্বাচন কমিশনার মো. আলমগীর এ বৈঠকে অংশ নেননি।

এদিকে, নিয়ম অনুযায়ী গত  মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বেলা দুইটায় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন সিইসি। এ সময় ইসি সচিব মো. জাহাংগীর উপস্থিত ছিলেন। ভোটে নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সিইসি।

সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে ২৩ এপ্রিল। এর ৯০ থেকে ৬০ দিন আগে হলে ফেব্রুয়ারির ২৩ তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে।সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়াটা নিশ্চিত। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয় ২০১৮ সালের ২৫ জানুয়ারি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla