1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গুপ্তচরবৃত্তির দায়ে সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রীর ফাঁসি দিলো ইরান - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

গুপ্তচরবৃত্তির দায়ে সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রীর ফাঁসি দিলো ইরান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৬ বার পড়া হয়েছে

সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী ও ব্রিটিশ-ইরানি নাগরিক আলিরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ শনিবার এ তথ্য জানায় সিএনএন।প্রতিবেদনে বলা হয়, এর আগে বুধবার (১১ জানুয়ারি) আলীরেজা আকবরীর পরিবারকে শেষবারের মতো দেখা করতে কারাগারে যেতে বলা হয়েছিল।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) তার স্ত্রী অভিযোগ করে জানান, আলিরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে ইরান। এরপর থেকে তাকে নির্জন কারাগারে নিয়ে যাওয়া হয়। আলিরেজা আকবরীকে যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করেছে ইরান। ২০১৯ সালে তাকে গ্রেফতার করা হয়। যদিও আলিরেজা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন। এছাড়া যুক্তরাজ্যও ইরানকে তার মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এক টুইটে অভিযোগ করে জানান, আলিরেজার মৃত্যুদণ্ড ইরান সরকারের একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কাজ। তারা বর্বর, মানুষের জীবন তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।

আলিরেজা ইরানের সাবেক সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির শাসনামলে দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। খাতামি ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla