1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মার্কিন প্রশাসনে প্রথম মহিলা কৃষ্ণাঙ্গ সহযোগী অ্যাটর্নি জেনারেল ভারতীয় বংশোদ্ভূত ভানিতা গুপ্তা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মার্কিন প্রশাসনে প্রথম মহিলা কৃষ্ণাঙ্গ সহযোগী অ্যাটর্নি জেনারেল ভারতীয় বংশোদ্ভূত ভানিতা গুপ্তা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৫৪৪ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে ক্রমশই বাড়ছে ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা। সে তালিকায় সর্বশেষ সংযোজন সহযোগী অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়া ভানিতা গুপ্তা।

গত বুধবার ২১ এপ্রিল ২০২১, মার্কিন সিনেট সদস্যদের এক ভোটাভুটিতে ডেমোক্রেট দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন তিনি। মোট ১০০ মার্কিন সিনেটর ভোটের মধ্যে ভানিতা পান ৫১ টি আর তাঁর বিপক্ষে ভোট পড়ে ৪৯ টি। অলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মার্কাওয়াস্কি নিজ দলের বিপক্ষে গিয়ে ভানিতার পক্ষে ভোট দেন। এর মধ্য দিয়ে মার্কিন বিচার বিভাগের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর এ পদে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে অধিষ্ঠিত হলেন ভানিতা।

প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সহযোগী অ্যাটর্নি জেনারেল পদে নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন এবং শুভ কামনা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং উপ-রাষ্ট্রপতি কমলা হ্যারিস।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঞ্চলে জন্মগ্রহণ করা ৪৬ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ভানিতা যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে জুরিস ডক্টরেট সম্পন্ন করেন। নাগরিক অধিকার আদায়ের একজন প্রধান কর্মী হিসেবে তিনি স্বনামধন্য।

২০০১ সালে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি আইন পেশায় পুরোপুরি নিজেকে নিয়োজিত করেন। এরপর এখানেই টেক্সাস এলাকায় তিনি মাদক সংক্রান্ত এক জালিয়াতি মামলায় আটক হওয়া ৩৫ কৃষ্ণাঙ্গের পক্ষে লড়াই করেন। সেখানে ভানিতা প্রমাণ করেন যে টম কলম্যান নামে এক মাদক পাচারকারী এজেন্ট দ্বারা বানোয়াট মিথ্যা মামলায় উপরোক্ত ৩৫ ব্যাক্তি আটক হয়েছিলেন। তাঁর পেশ করা তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই পরবর্তীতে টেক্সাসের গভর্নর দণ্ডিত ৩৫ কৃষ্ণাঙ্গকে ক্ষমা ঘোষণা পূর্বক মুক্ত করে দেন। এরপরই মূলত ভানিতা গুপ্তা দেশব্যাপী খ্যাতি অর্জন করেন।

উল্লেখ্য, ভানিতা ২০১৪ থেকে ২০১৭ সাল অবধি বারাক ওবামা প্রশাসনেও নাগরিক অধিকার আদায় সংক্রান্ত কাজ করেছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla