1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দক্ষিণ হালিশহরে নবীন-প্রবীনদের ফুটবল মিলন মেলার উদ্বোধন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

দক্ষিণ হালিশহরে নবীন-প্রবীনদের ফুটবল মিলন মেলার উদ্বোধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৮ বার পড়া হয়েছে
 ক্রীড়া প্রতিবেদন
 ৬ জানুয়ারী নগরীর ইপিজেড থানাধীন৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ (নারিকেল তলা)এস আলম .বি আলম গলি যুবক ও তরুনদের উদ্যোগে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের মিলন মেলা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(৬জানুয়ারী)বিকেলে সিডিএ বালুর মাঠে টুর্নামেন্টের প্রথম খেলায় অংশ নেয় এলিট ফোর্স -দিগন্ত একাদশএবং বিকেলে ২য় ম্যাচে অংশনেন দেলোয়ার ওয়ারির্স-প্রিয়াম একাদশ। রবীনলীগ ভিত্তিক খেলায় শীর্ষ দুটি দল চলতি মাসের শেষ সপ্তাহের শুক্রবার বিকেলে ফাইনাল খেলায় উত্তীর্ণ হবে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। শুক্রবার উভয় টিমের সাথে পরিচয় বিনিময় করে ফুটবল উৎসবের উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম, সাবেক ফুটবলার মাহাবুব এলাহি,সমাজ সেবক মোঃ আইয়ূব আলী,মোঃ হাছি মিয়া,এম.এ হাসান, সাবেক ফুটবলার উত্তম মহাজন নব, লুৎফুর রহমান,মোঃ হারুন উর রশিদ,টুর্নামেন্ট উপ-কমিটির আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে মিজানুর রহমান,দেলোয়ার হোসেন ,মোঃ আসলাম ,ক্রীড়া সংগঠক মুঃবাবুল হোসেন বাবলা। খেলা পরিচালনা করেন রেফারী মোঃ হারুন,সহকারী-আঃকাদের, এস,এম তারেক,৪র্থ রেফারী মোঃ তামিম। উদ্বোধনী দুটি খেলায় প্রথমে রুবেলের দেয়া গোলে এলিট ফোর্স-দিগন্ত একাদশ কে হারায় এবং দিনের ২য় দেলোয়ার ওয়ারির্স-প্রিয়াম একাদশ২-২ গোলে ড্র হয়েছে। গোলদাতা হচ্ছে রাহাত হাসান২টি এবং দেলোয়ার,দীপু ১টি করে গোল করেন। আগামী শুক্রবার বিকেলে পরবর্তী আরো ২টি ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে। উদ্বোধন কালে অতিথিরা বলেন, ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে আনতে হলে এই ধরনের ফুটবল মিলন উৎসব অতি প্রয়োজন এবং এক সময়ের জনপ্রিয় এই বিনোদন কে মাঠ মুখি করে বর্তমান প্রজন্মদের ক্রীড়া চর্চায় মননিবেশ আবশ্যক। এই অঞ্চলের ক্রীড়া বিনোদন কে আরো উজ্জ্বল করতে সাবেকদের সামনে আসতে হবে। দীর্ঘদিন পরে এই ফুটবল উৎসবে হাজার হাজার ক্রীড়া প্রেমী দর্শক মাঠে চর্তুরদিকে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla