1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট থেকে ৮ দিন পর ১৫ জেলে জীবিত উদ্ধার - পূর্ব বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট থেকে ৮ দিন পর ১৫ জেলে জীবিত উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের দক্ষিণে গভীর সমুদ্র ইঞ্জিন বিকল হয়ে ৮ দিন বঙ্গোপসাগরে ভেসে থাকা ফিশিং বোট “নিশি পদ্মা” থেকে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধারকৃত জেলেরা হলেন, উসমান সরওয়ার (৩৮), মোঃ আবুল বাশার (৫৭), মোঃ কাওসার (৩৮), মোঃ জয়নাল আবেদীন (৩০), মোঃ আবদুর রহমান (২১), মোঃ তরিকুল ইসলাম (১৭), মোঃ সৈয়দ (১৯), মোঃ আনসার (২১), বদিউল আলম (৪২), দিদার ইসলাম (৩৫), মোঃ আরাফাত (২২), তরিকুল্লাহ (৬০), জহির আলম (৪০), মোঃ ইউসুফ (৪২) এবং সালাহউদ্দিন (৩২)। বুধবার (৪ জানুয়ারি) নৌবাহিনী জাহাজ ‘অনুসন্ধান’ গভীর সমুদ্রে দায়িত্বে নিয়োজিত থাকাকালে জেলেদের উদ্ধার করে বলে আইএসপিআর জানিয়েছে। জেলেদের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। তবে অধিকাংশই বাঁশখালী ও কুতুবদিয়ার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধারকৃত ১৫ জেলে ও তাদের ফিশিং বোট “নিশি পদ্মা” কক্সবাজারের ইনানী সংলগ্ন জেটিতে নিয়ে বোটের মালিক মোঃ জসিম উদ্দিনের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। আইএসপিআর জানিয়েছে, উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় পানি, খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। উদ্ধার অভিযানের জন্য নৌবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান জেলে ও তাঁদের পরিবারের সদস্যরা। উল্লেখ্য, “নিশি পদ্মা” নামে ফিশিং বোটটি গত ২৪ ডিসেম্বর বাঁশখালী থেকে ১৫ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে গমন করে। পথিমধ্যে গত ২৮ ডিসেম্বর গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরবর্তীতে গত ৮ দিন যাবত ভাসমান অবস্থায় বোটটি গভীর সমুদ্রে অবস্থান করছিল। অন্যদিকে নৌবাহিনী জাহাজ “অনুসন্ধান” গভীর সমুদ্রে জরীপ কাজে নিয়োজিত থাকাকালে গত ৪ জানুয়ারি ভাসমান অবস্থায় উক্ত বোটটির অবস্থান সনাক্ত করে। পরে দ্রুততম সময়ে নৌবাহিনী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে বোটটিকে জেলেসহ উদ্ধার করে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla