1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দ্বিতীয় সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলেন  অমল কান্তি চৌধুরী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

দ্বিতীয় সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলেন  অমল কান্তি চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৩৪০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি
অমল কান্তি চৌধুরী সুনামগঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ তরুণ করদাতার সম্মাননা পেয়েছেন। তিনি সুনামগঞ্জ জেলা আ,লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল এর ছোট ভাই। এছাড়াও জেলার সজ্জন পরিশ্রম,আত্মপ্রত্যয়ী ও বিচক্ষণ ব্যবসায়ী হিসাবে পরিচিতি রয়েছে।
বৃহস্পতিবার (২৯, ডিসেম্বর)দুপুরে সিলেট জেলা শহরের খাদিমনগরস্থ হোটেল গ্র্যান্ড সিলেটে আনুষ্ঠানিক ভাবে অমল কান্তি চৌধুরী হাতে এই সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন এমপি।
সিলেট কর অঞ্চলের কর কমিশনার মোঃ আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম,সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম শফিকুর রহমান,সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি তাহমিন আহমদ,সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল প্রমুখ।
উল্লেখ্য,আয়কর বিভাগের সিলেট কর অঞ্চলের উদ্যোগে সিলেটে বিভাগের ৩৫জন করদাতাকে চারটি ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা ২০২২ প্রদান করা হয়।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla