1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পোলিং এজেন্টকে সশ্রম কারাদণ্ড - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পোলিং এজেন্টকে সশ্রম কারাদণ্ড

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৩ বার পড়া হয়েছে

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ প্রার্থীর পোলিং এজেন্ট সুমি আক্তারকে (২৫) ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা একটার দিকে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ আদেশ দেন। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়।

সুমি আক্তার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী দিলদার হোসেন ওরফে জুনায়েদের পোলিং এজেন্ট ছিলেন। তিনি শিবপুর গ্রামের বাসিন্দা।জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন  বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পোলিং এজেন্ট সুমি আক্তার গোপন কক্ষে ঢুকে এক নারী ভোটারের ভোট নিজেই ইভিএম বাটন টিপে তাঁর পছন্দের প্রার্থীর পক্ষে দিয়ে দেন। একই সময় ওই কেন্দ্র পরিদর্শনে যাওয়া নির্বাচন কমিশনের এক কর্মকর্তাদের কাছে ওই নারী ভোটার তাঁর ভোট দিয়ে দেওয়ার অভিযোগ করেন। এ সময় নির্বাচনের দায়িত্ব পালন করা নিয়োজিত জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে আদালত বসিয়ে সুমি আক্তারকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।

সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে বেলা দুইটার দিকে সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর (তালগাছ প্রতীক) পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন সেলিম। তিনি গোপন কক্ষে ঢুকে এক নারী ভোটারের ভোট নিজে দিয়ে দেন।

তাৎক্ষণিকভাবে বিষয়টি কেন্দ্রে উপস্থিত জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিনের নজরে আনা হলে তিনি অভিযুক্ত সেলিমকে রশি দিয়ে বিদ্যালয়ের ভবনের পিলারের সঙ্গে বেঁধে রাখার নির্দেশ দেন। তাঁর নির্দেশে সেলিমকে পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়।কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, পোলিং এজেন্টকে বেঁধে রাখার পর বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে প্রশ্ন তুললে তিনি রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জুলফিকার নাঈমের নির্দেশে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla