1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হার্ট অ্যাটাকের আগে বুকের কোন দিকে ব্যথা হয়? - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

হার্ট অ্যাটাকের আগে বুকের কোন দিকে ব্যথা হয়?

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে

বিশ্বে মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণগুলোর একটি হার্ট অ্যাটাক। সায়েন্স ডেইলিতে প্রকাশিত ২৮০,০০০ জনেরও বেশি রোগীর ওপর চালানো ১৬ বছরের এক গবেষণা থেকে জানা যায়, শীতকালে হার্ট অ্যাটাকের ঘটনা সবচেয়ে বেশি হয়, যা ঠান্ডা তাপমাত্রা বা আচরণ পরিবর্তনের কারণে হতে পারে।

কেবল বয়স্কদের ক্ষেত্রেই নয়, কম বয়সীদেরও হঠাৎ করে হার্ট অ্যাটাক হতে পারে। এজন্য সবারই উচিত সচেতন থাকা ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানোর। হার্ট সুস্থ রাখার যেমন কিছু নিয়ম কানুন আছে, ঠিক তেমনই হার্ট অ্যাটাকের লক্ষণগুলোও চিনে রাখা প্রয়োজন। প্রায়শই হার্ট অ্যাটাকের প্রাথমিক উপসর্গগুলো রোগীদের চোখ এড়িয়ে যায়। অথচ চিকিৎসকেরা বলছেন, প্রাথমিক উপসর্গগুলো দেখে সাবধানতা অবলম্বন করতে পারলে ঝুঁকি কমানো সম্ভব।

হার্ট অ্যাটাকের প্রধান ও সাধারণ লক্ষণ হলো বুকে ব্যথা। এই ব্যথা বুকের মাঝখানে বা বাঁ পাশে শুরু হয়। এ সময় বুকে ভীষণ চাপ বা বুকটা বুকটা দুমড়েমুচড়ে যাওয়ার মতো অনুভূত হতে পারে। বুক থেকে ব্যথাটা ক্রমেই বাঁ হাত, গলা বা চোয়ালে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে শীতের মধ্যেও প্রচণ্ড ঘাম হতে পারে। পাশাপাশি মাথা ঘুরতে পারে। সঙ্গে থাকতে পারে বমি ভাব। শ্বাসকষ্ট হতে পারে।

নারীদের মধ্যে বা যারা ডায়াবটিসের রোগী, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো অন্যভাবে আসতে পারে। বুকে খুব বেশি ব্যথা বা বুকে অস্বস্তিবোধ না হলেও অন্য কিছু লক্ষণ দেখা যায়। এক্ষেত্রে ঘাড়ে, চোয়ালে বা গলায় ব্যথা, হালকা থেকে বেশি শ্বাসকষ্ট, বমিভাব, বদহজম, উপরের পেটে বা পিঠে ব্যথা, অস্বাভাবিক দুর্বলতা ও ঘামানোর পর শরীর ঠান্ডা হতে পারে।

রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাথা ঘুরে পড়ে যাওয়া। অনিয়মিত হার্ট বিট বা বুক ধড়ফড়ানিও হতে পারে। হঠাৎ করেই এসব উপসর্গ টের পেলে এড়িয়ে যাবেন না। এর প্রতিটিই হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ।  যুক্তরাষ্ট্রের ওমেন’স হার্ট হেলথ ক্লিনিকের পরিচালক ডা. পুরবী পার্বনীর মতে, সাধারণত তরুণ ও বয়স্কদের হার্ট অ্যাটাকের উপসর্গে তেমন পার্থক্য নেই। তবে বয়স্কদের ডায়াবেটিস থাকলে নীরবে (স্পষ্ট উপসর্গ ছাড়াই) হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। কলম্বিয়া এশিয়া হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ড. অনিল বানসালের মতে, উপসর্গ জানতে পারলে অনেকাংশে কমে যায় হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি। শ্বাস-প্রশ্বাসে দুর্বলতা, বুকে চাপ বা ব্যথা, অজ্ঞান হয়ে যাবার মতো ঘটনা সাধারণ হার্ট অ্যাটাকের এক মাস আগেই দেখা দেয়।

হার্ট অ্যাটাক হলে যা করণীয়

রোগী দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত সময়টায় রোগীকে শক্ত জায়গায় হাত-পা ছড়িয়ে শুইয়ে দিন এবং গায়ের জামা-কাপড় ঢিলেঢালা করে দিন। শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেলে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস চালুর চেষ্টা করুন। রোগী বমি করলে তাকে একদিকে কাত করে দিন, যাতে সহজেই বমি করতে পারে।তথ্যসূত্র: হেলথ লাইন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla